নিউইর্য়কের ছড়াড্ডায় প্রবাসের ছড়াকারদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা
আশরাফুল হাবিব মিহির : ছড়া সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক আয়োজন ছড়াড্ডা গত ২১ জুন শুক্রবার সন্ধ্যায় নিউইর্য়কের কুইন্সের হলিসে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের ছড়াকাররা সশরীরে উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের ছড়াকাররা অনলাইনে যুক্ত ছিলেন এই আয়োজনে।
ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর সঞ্চালনায় ছড়াড্ডার এবারের অনুষ্ঠানে মেরিল্যান্ড থেকে যুক্ত ছিলেন ফকির সেলিম, ফ্লোরিডা থেকে সারওয়াত জাবিন লুবনা এবং নর্থ ক্যারোলিনা থেকে ওমর কায়সার। নিউইয়র্কের ছড়াকারদের মধ্যে ছিলেন খালেদ সরফুদ্দীন, শাম্ স চৌধুরী রুশো, মিনহাজ আহমেদ, সুমন শামসুদ্দিন ও মামুন জামিল।
ছড়া চর্চার প্রতি ছড়াকারদের একনিষ্ঠতা দেখে আবেগ আপ্লুত হয়ে যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট কবি-ছড়াকার- সাংবাদিক ওমর কায়সার বলেন – ‘আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। ভিনদেশী সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন কর্মে ব্যস্ত দিনেও আপনারা আপনাদের প্রাণের মধ্যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছেন।’ তিনি আরো বলেন ‘আপনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্যে যে, বাংলা ভাষাকে আপনারা বিস্তৃতি দিয়েছেন। কতো সাগর মহাসাগর পেরিয়ে এসে আপনাদের মুখ থেকে বাংলা ছড়া শুনছি, সৃষ্টি করে চলেছেন নতুন নতুন। এটা অনেক বড় ব্যাপার। আপনারা বাংলাকে ভোলেননি, আপনারা চর্চা অক্ষুন্ন রেখেছেন। এগুলো না করলে তো কিছু আসতো যেতো না। আপনাদের জীবন যাপনের কোনোই ক্ষতি হতো না। কিন্তু ছড়ার জন্য জীবনের কিছু অংশ রেখেছেন। আপনাদেরকে আমার মাথা নোয়ানো শ্রদ্ধা। আপনাদেরকে আমি প্রাণে নিলাম।
ছড়াকাররা সকলে চমৎকার সব ছড়া পাঠ করে আসরকে মাতিয়ে রাখেন। তবে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় ছড়া পাঠ অন্যরকম মাত্রা যুক্ত করেছিলো। মিনহাজ আহমেদ সিলেটের, ফকির সেলিম ঢাকার এবং ওমর কায়সার চট্টগ্রামের ভাষায় লেখা তাদের ছড়া পাঠ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি