Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অবিবাহিত ফার্স্ট লেডি হওয়ার সমস্যা

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: May 8, 2012 | 7:23 PM

ভ্যালেরি ত্রিয়াবেলার 
 আগের ফার্স্ট লেডি ছিলেন সাবেক সুপার মডেল। নতুন ফার্স্ট লেডিকেও তো আকর্ষণীয় হতে হবে! সৌন্দর্যে নতুন ফার্স্টলেডিই বা কম কিসে? কিন্তু অস্বস্তির বিষয় হলো, প্রেসিডেন্টকে যে এখনো বিয়েই করেননি তিনি!
হ্যাঁ, বলা হচ্ছে নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বান্ধবী ভ্যালেরি ত্রিয়াবেলারের কথা। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন ওলাঁদ। ১৫ মে ফ্রান্সের রাজপ্রাসাদ এলিসিতে ঢোকার কথা নতুন প্রেসিডেন্টের। সেই সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে সাবেক হতে যাচ্ছেন প্রেসিডেন্ট সারকোজির স্ত্রী সুপার মডেল কার্লা ব্রুনি। গুঞ্জন রয়েছে, এলিসি প্রাসাদে ওঠার আগেই ওলাঁদ দীর্ঘদিনের বান্ধবী ত্রিয়াবেলারকে বিয়ে করবেন।
আর ওলাঁদ-ত্রিয়াবেলার বিয়ে না করেই যদি বিদেশ সফর শুরু করেন, তাহলে সংশ্লিষ্ট দেশগুলো অবিবাহিত ফার্স্ট লেডিকে প্রটোকল দিতে গিয়ে কিছুটা অস্বস্তিতেই পড়বে।
এর আগেও দুবার বিয়ে হয়েছিল ত্রিয়াবেলারের। পেশায় সাংবাদিক ৪৭ বছর বয়সী ত্রিয়াবেলারের তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি অবশ্য তিনি বিয়ে না করে ফার্স্ট লেডি হওয়া প্রশ্নে মুখও খুলেছেন। ত্রিয়াবেলার বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই, এটা এত বড় ব্যাপার হবে কি না। সম্ভবত, পোপের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সমস্যা হবে। সত্যি বলতে কী, এটা আমার কাছে বিব্রতকর কিছু মনে হয় না। সবচেয়ে বড় কথা হলো, বিয়ের প্রশ্নটি আমাদের একেবারে ব্যক্তিগত বিষয়।’
ত্রিয়াবেলার বলেন, তিনি সাংবাদিকতায় তাঁর পেশা চালিয়ে যাবেন, একই সঙ্গে ফার্স্ট লেডির ভূমিকাও পালন করবেন।
ওলাঁদ-ত্রিয়াবেলার বিয়ে না করলে ভ্যাটিকান সিটি, আরব উপসাগরীয় মুসলিম দেশগুলোসহ রক্ষণশীল সমাজের দেশগুলো সফরে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এএফপি।প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV