Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

মায়েদের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান নরওয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: May 8, 2012 | 7:50 PM

মা দিবসকে ঘিরে বিশ্বব্যাপী নানা আয়োজন চলছে। এরই মধ্যে বিশ্বে মায়েদের জন্য উপযুক্ত ও অনুপযুক্ত দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। মঙ্গলবার প্রকাশিত এ তালিকার শীর্ষে অবস্থান করছে নরওয়ে। আর তলানিতে রয়েছে আফ্রিকার দেশ নাইজার।
বিশ্বের ১৬৫টি দেশে মা ও শিশুর অবস্থানের ওপর নির্ভর করে সেভ দ্য চিলড্রেন এ প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে মায়েদের অবস্থানের সূচক তৈরি করা হয়েছে নারীর শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, নারী ও শিশুর স্বাস্থ্য এবং শিশুদের মৃত্যুহারের তথ্যের ওপর ভিত্তি করে। এসব দিক বিবেচনায় মায়েদের জন্য সবচেয়ে ভালো স্থান নরওয়ে। এর পরের অবস্থানে যথাক্রমে রয়েছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড ও ডেনমার্ক। তালিকার দশম স্থানে যৌথভাবে রয়েছে ব্রিটেন ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার ২৫তম স্থানে। গ্রিসের তুলনায় এ দেশটির মাতৃ মৃত্যুর হার ১৫ শতাংশ বেশি। আর শিশু মৃত্যুর হার আইসল্যান্ডের তুলনায় চার শতাংশ বেশি। শিশুদের মায়ের বুকের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই খারাপ।
চলমান খাদ্য সংকট ও মাতৃ মৃত্যুহারের কারণে তালিকার তলানিতে স্থান হয়েছে নাইজারের। তালিকার নিচের দিকে আরো রয়েছে আফগানিস্তান, ইয়েমেন, গিনি-বিসাউ ও মালি। ক্ষুধা ও দারিদ্র্যের কারণে তালিকার নিচের দিকে রয়েছে ইরিত্রিয়া, শাদ, সুদান ও দক্ষিণ সুদান। জরিপের অন্তর্ভুক্ত ৭৩টি উন্নয়নশীল দেশের চারটি ছাড়া বাকিগুলোতে শিশু মৃত্যুর হার ৯৫ শতাংশ। এ ছাড়া প্রতিবেদনটিতে এসব দেশে উচ্চ মাত্রায় মাতৃ মৃত্যুর হার, জন্ম নিয়ন্ত্রণ যথাযথ ব্যবস্থার অভাব এবং পুরুষের তুলনামূলক কম রোজগারের বিষয়টিও উঠে এসেছে। সেভ দ্য চিলড্রেনের পলিসি বিভাগের পরিচালক ব্রিনড্যান কক্স বলেন, ‘পুষ্টিহীনতার ক্ষতিকর প্রভাব মা ও শিশুদের ওপর পড়ছে, তা প্রতিবেদন থেকে স্পষ্ট। মা ও শিশুকে রক্ষা করার জন্য এ সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত।’ সূত্র : গার্ডিয়ান, ইউএস টুডে।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV