Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দুর্ঘটনাবিহীন গাড়িচালনার জন্য ভবিষ্যতের গাড়ি:ড্রাইভারবিহীন গাড়ি শিঘ্রই রাস্তায় নামছে!

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: May 9, 2012 | 8:05 AM

Details

পেছনের সিটগুলোতে যাত্রী বসা। কেউ হয়তো আরামে ঘুমাচ্ছেন। গাড়ি ছুটছে হাওয়ার বেগে। ডাইনে বায়ে সময়মতো অন্য গাড়িকে সাইড দিচ্ছে, বিপরীত দিক থেকে আসা গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। দরকারে হর্ন বাজাচ্ছে। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে যাচ্ছে। সঠিক স্থানে পার্কিং করছে। কিন্তু কেমন হবে যদি দেখেন এই গাড়ির আসল মানুষ, মানে ড্রাইভারই নেই!

অবিশ্বাস্য মনে হবে। মনে প্রশ্ন জাগবে, তাহলে গাড়ি চালাচ্ছে কি ‘ভূতে’? আসল ঘটনা হলো, ইন্টারনেট সার্চ       ইঞ্জিন কোম্পানি গুগল এমন এক সফটওয়্যার আবিষ্কার করেছে যা দিয়ে মানব ড্রাইভারের চেয়ে বহুগুণ নিরাপদে চলবে গাড়ি। গতকাল গুগল এই সফটওয়্যারের জন্য ‘ড্রাইভিং লাইসেন্স’ও সংগ্রহ করে ফেলেছে। এই লাইসেন্স প্রথমদিকে কেবল যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের জন্য প্রযোজ্য হবে। এটাই যুক্তরাষ্ট্রের প্রথম অদৃশ্য ডাইভারের ‘ড্রাইভিং লাইসেন্স’।  বিশ্বসেরা ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোম্পানিটি পরীক্ষামূলকভাবে টয়োটা প্রায়াস মডেল ব্যবহার করেছে।  ‘ড্রাইভারবিহীন ড্রাইভিং লাইসেন্স’ অর্জন করতে গিয়ে গুগলের গাড়িকে অনেক ‘পরীক্ষা’ দিতে হয়েছে। এর মধ্যে সবচে কঠিন পরীক্ষা ছিল বিখ্যাত লাস ভেগাস স্ট্রিপে নিরাপদে চালানো।

কোনো মানব চোখ এই গাড়িটিকে পথ চলার সময় তথ্য সরবরাহ করে না। এর ছাদে ক্যামেরা, সেনসর এবং লেজার লাগানো আছে যেগুলো সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এবং বিশ্লেষণ করে। এমনকি চলন্ত গাড়ির সামনে হঠাত্ যদি কেউ শুয়ে পড়ে তবে গাড়িটিও হঠাত্ ব্রেক করবে, তাকে চাপা দিয়ে মেরে ফেলবে না। গুগলের প্রকৌশলীরা এর আগে গাড়িটি ক্যালিফোর্নিয়ার রাস্তায় চালিয়েছেন পরীক্ষামূলকভাবে। এমনকি এটি অন্য গাড়ির সঙ্গে লাইন ধরে ধৈর্য্যের সাথে গোল্ডেন গেট ব্রিজও পার হয়েছিল। ওইসব পরীক্ষা চালানোর সময় একজন ড্রাইভার বসে ছিল যাতে দুর্ঘটনা ঘটতে গেলে সফটওয়্যারের কাছ থেকে তিনি গাড়ির নিয়ন্ত্রণ নিজের কাছে নিতে পারেন। গাড়িটি ইতিমধ্যে ২ লাখ ২৪ হাজার কিলোমিটার পথ চলেছে। কিন্তু একবারের জন্যও দুর্ঘটনার ঘটায়নি। একবারের জন্যও মানব ড্রাইভারটির হস্তক্ষেপ করার দরকার পড়েনি!  গুগলের জন্য বিশেষ নাম্বার প্লেট সরবরাহ করা হয়েছে যাতে অন্যরা সহজে গাড়িটিকে চিনতে পারে। গাড়ির নাম্বার ০০১। গুগল বলেছে, দুর্ঘটনাবিহীন গাড়িচালনার জন্য এটাই হবে ভবিষ্যতের গাড়ি। বিবিসি, টাইমস।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV