ফেসবুকে বেশি আগ্রহ নারীদের!
ফেসবুকে পুরুষের তুলনায় নারীদের আগ্রহই বেশি। নরওয়ের বার্জেন বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী ৪২৩ জন শিক্ষার্থীর ওপর একটি গবেষণা চালিয়ে এ তথ্য জানায়।যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে বয়স্কদের তুলনায় তরুণদের এবং পুরুষের তুলনায় নারীদের আসক্তি চরম পর্যায়ে রয়েছে। যারা দুশ্চিন্তা ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের মধ্যেও ইন্টারনেট ব্যবহারকারী বেশি। কারণ এসব লোক ইন্টারনেটে বিভিন্নজনের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, গবেষণায় ফেসবুক ব্যবহারকারীদের আচরণ ও অভ্যাসগুলো পর্যবেক্ষণ করা হয়। এতে জানা যায়, ফেসবুকের প্রতি আসক্তি কিছু কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে অনেকটা ওষুধ, অ্যালকোহল কিংবা অন্যান্য রাসায়নিক দ্রব্যে আসক্তির মতো।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যারা একটু আড্ডাপ্রিয় স্বভাবের, তাদের মধ্যে ফেসবুকে আসক্তি বেশি। বিপরীতে যেসব লোক একটু উচ্চাভিলাষী ও সংগঠিত, তাদের ইন্টারনেটে আসক্তির হারটা কম। দ্বিতীয় বৈশিষ্ট্যের লোকেরা ইন্টারনেট ব্যবহার করে প্রথমত ব্যক্তিগত প্রয়োজনে কিংবা যোগাযোগের প্রয়োজনে।
‘বার্জেন ফেসবুক আসক্তি’ সূচক ব্যবহার করে গবেষণাটি করা হয়েছে। ছয়টি মানদণ্ডের ওপর ভিত্তি করে এ সূচক নির্ধারণ করা হয়েছে এবং এর ভিত্তিতে ১ থেকে ৫ নম্বর দেওয়া হয়েছে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








