Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মার্কিন ব্যাংক জেপি মরগ্যানের ২০০ কোটি ডলার লোকসান

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: May 11, 2012 | 7:56 PM

 

যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যাংক জেপি মরগ্যান চেজ বড় ধরনের লেনদেন লোকসান করেছে। গত মার্চ থেকে লেনদেন ২০০ কোটি ডলার (১২০ কোটি পাউন্ড) লোকসান করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির প্রধান নির্বাহী জেমি ডিমন গত বৃহস্পতিবার এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জেমি ডিমনের ঘোষণার পরপরই জেপি মরগ্যানের শেয়ারের দাম ৭ শতাংশ পড়ে যায়। সেই সঙ্গে অন্যান্য ব্যাংকের শেয়ারের দামও পড়তে থাকে। ওয়াল স্ট্রিট মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরও অনলাইন লেনদেনে গোল্ডম্যান স্যাশ, সিটিগ্রুপ ও ব্যাংক অব আমেরিকার শেয়ারের দাম পড়ে যায়। ইউরোপের ব্যাংকগুলোর ক্ষেত্রেও জেপি মরগ্যানের প্রভাব পড়েছে।
জেপি মরগ্যানের প্রধান বিনিয়োগ কার্যালয় (সিআইও) চলতি বছরের দ্বিতীয় তিন মাসে মোট লোকসান করেছে ৮০ কোটি ডলার। সিআইও হচ্ছে ব্যাংকটির এমন একটি শাখা, যেটি তাদের শেয়ারের পোর্টফোলিওতে ঝুঁকি কমানোর জন্য কাজ করে।
ডিমন বলেন, সিআইও ইউনিটে লেনদেনের ক্ষেত্রে যে কৌশল নেওয়া হয়েছিল, তা ছিল ধারণার চেয়েও ‘ঝুঁকিপূর্ণ, অনেক বেশি পরিবর্তনশীল ও কম কার্যকর’। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।’
ডিমন আরও বলেন, লেনদেন ছিল ত্রুটিপূর্ণ ও শৃঙ্খলাহীন। খুবই বাজেভাবে এই বিনিয়োগ কাজে লাগানো হয়েছে। তা ছাড়া বিনিয়োগবিষয়ক পূর্বমূল্যায়নও ছিল খারাপ। জেপি মরগ্যান আরও লোকসান গুনতে পারে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমরা এ লোকসান মেনে নিয়েছি। আমরা এ ক্ষতি থেকে শিক্ষা নিয়েছি। এ লোকসান পুষিয়ে নেব এবং সামনের দিকে এগিয়ে যাব।’
বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক উইলিয়ামস বলেন, করদাতাদের এ ব্যবসায়িক লোকসানের ব্যাপারে সজাগ থাকতে হবে। কেননা দিনশেষে তাঁদেরই প্রণোদনায় বিশাল এ ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এবং জেপি মরগ্যান এত বড় প্রতিষ্ঠান যে সেটি ধসে যেতে পারে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেপি মরগ্যানের মতো প্রথম সারির একটি ব্যাংক এ রকম বড় ঝুঁকি কীভাবে নিল?’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV