Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের এইডস প্রতিরোধী বড়ি অনুমোদনের সুপারিশ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: May 11, 2012 | 8:00 PM

মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো ঘাতকব্যাধি এইডস প্রতিরোধে একটি ওষুধের অনুমোদন দিতে নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতি সুপারিশ করেছেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিয়েড সায়েন্সেস নামের একটি প্রতিষ্ঠান ওই ওষুধ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ ওষুধ এইডস রোগীর চিকিৎসায় নয়, প্রতিরোধক হিসেবে কাজ করবে। এটা ‘ট্রুভাডা’ নামের বড়ি আকারে পাওয়া যাবে।
এইডস প্রতিরোধে এ ওষুধের অনুমোদন দেওয়া হবে কি-না, সেই সিদ্ধান্ত আগামী ১৫ জুনের মধ্যে জানা যাবে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এফডিএ সচরাচর স্বাস্থ্য বিশেষজ্ঞদের কোনো সুপারিশ এড়ায় না।
পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, ট্রুভাডা সেবনে সমকামী পুরুষদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৭৩ থেকে কমে ৪৪ শতাংশে নেমে আসে। এইডসের বিরুদ্ধে কাজ করছেন—এমন ব্যক্তিরা ট্রুভাডাকে মরণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য নতুন হাতিয়ার অভিহিত করে প্রশংসা করেছেন।
সাংবাদিকেরা বলেছেন, বিশেষজ্ঞদের এ পদক্ষেপ এইডস/এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে একটি মাইলফলক বলে প্রমাণিত হতে পারে।
তবে কেউ কেউ ট্রুভাডার অনুমোদন না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের যুক্তি, এই অনুমোদন ঝুঁকিপূর্ণ আচরণ বাড়িয়ে দিতে পারে। বিরোধিতাকারীদের মতে, অনেকে টু্রভাডা সেবন করে নিরাপদে আছেন বলে ভুল ধারণা পোষণ করবেন। এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের জোয়ে টেরিলও ট্রুভাডার অনুমোদন দেওয়ার বিপক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেন।
অ্যান্টি-ভাইরাল ড্রাগস অ্যাডভাইজরি কমিটি ওষুধ অনুমোদনে এফডিএকে পরামর্শ দিয়ে থাকে। এ কমিটি ১৯-৩ ভোটে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণদের (সমকামী পুরুষ) জন্য ট্রুভাডা সেবনের মত দিয়েছে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সঙ্গীদেরও এ বড়ি সেবনের পক্ষে ওই কমিটি।
২০১০ সালে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ট্রুভাডা স্বাস্থ্যবান সমকামী পুরুষের এইচআইভি ঝুঁকি কমায়। একই সঙ্গে এইচআইভিতে আক্রান্ত নন এমন ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমাতে সাহায্য করে। এইডস ভ্যাকসিন অ্যাডভোকেসি কোয়ালিশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিশেল ওয়ারেন বলেন, বিশ্বব্যাপী এইচআইভি প্রতিরোধ কার্যক্রমে স্বস্তি এনে দিয়েছে ট্রুভাডা।
কারেন হফি নামের একজন সেবিকা বলেন, ‘ট্রুভাডা অবশ্যই প্রতিদিন খেতে হবে। এক দিনও যেন বাদ না যায়। তবে একজন নিবন্ধিত সেবিকা হিসেবে আমার আট বছরের অভিজ্ঞতা বলছে, এভাবে প্রতিদিন সঠিকভাবে ওষুধ খাওয়া সম্ভব নয়।’ বিবিসি, এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV