Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 29, 2024 | 4:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এসময় ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, মাননীয় নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিলাম যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারকে ক্ষমতাচুত না করতে পারব এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে পারব ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হোক আজকের দিনে আমাদের শপথ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল ও তারিকুল হায়দার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালীম সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিআই রাসেল, যুক্তরাষ্ট্র পশ্চিম এর সভাপতি ডাক্তার মোঃ রবি, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, যুগ্মসাধারণ সম্পাদক সাদেক শিবলী, মুস্তাইন বিল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সহ সভাপতি নুরনাহার আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, বাহার উদ্দিন সবুজ, ছাত্রলীগ নেতা হৃদয়। এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো হলরুম। শেষে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী।
বক্তারা বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুঁড়িয়েছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ