ইন্টারনেটে ভিডিও : যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় এক্সবক্স

ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহূত হয় গেম কনসোল। অনলাইন ভিডিও বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ফ্রিহুইলের এক জরিপে দেখা গেছে, মাইক্রোসফটের তৈরি এক্সবক্স গেম কনসোলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডি জানিয়েছে, ইউটিউব ভিডিও ছাড়া অন্যান্য ওয়েব ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আইপ্যাড, আইফোন এবং অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসের চেয়েও এগিয়ে রয়েছে এক্সবক্স। এদিকে মাইক্রোসফট জানিয়েছে, তাদের গেম কনসোল ব্যবহার করে গেম খেলার চেয়েও বেশি সময় ওয়েব ভিডিও দেখা হয় যুক্তরাষ্ট্রে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests