কয়েক শ’ বাংলাদেশী বৃটেনের ‘অবৈধ অভিবাসী’ তালিকায়
মিজানুর রহমান: বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া কয়েকশ’ অভিবাসীর নাম উঠেছে দেশটির ‘অবৈধ অভিবাসী’ তালিকায়। তাদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইউকে বর্ডার এজেন্সি। দেশটির হোম এফেয়ার্স সিলেক্ট কমিটি এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ওই তালিকায় বাংলাদেশের সঙ্গে আরও ১৯টি দেশ রয়েছে। তালিকাভুক্ত মোট ২১হাজার ২৯৮ জন ‘অবৈধ’ অভিবাসীর বেশির ভাগ পাকিস্তানের নাগরিক। এর পরেই ইরান, ভারত, আফগানিস্তান ও শ্রীলংকার অবস্থান। সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান নাইজেরিয়া, চীন, ভিয়েতনাম, ইরিত্রিয়া, আলবেনিয়া, সুদান, আলজেরিয়া, সোমালিয়া, ইরাক, ইউক্রেন, ব্রাজিল, ঘানা, লিবিয়া, এবং ফিলিস্তিনের সারিতে। তালিকাভুক্তদের মধ্যে ৬ হাজার ২৩২ জনকে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে নিজ দেশে ফেরৎ পাঠিয়েছে। হোম এফেয়ার্স সিলেক্ট কমিটির পরিসংখ্যান মতে, তালিকার ২৯ শতাংশকে আটক এবং ফেরৎ পাঠাতে সক্ষম হয়েছে ইউকে বর্ডার এজেন্সি। এখনও ৭০ভাগের বেশি বৃটেনে অবৈধভাবে অবস্থান করছে। তবে হোম সিলেক্ট কমিটি জানিয়েছে, তালিকাভুক্ত অভিবাসীদের বেশির ভাগের আপিলের আবেদন রয়েছে। তাদের গ্রেপ্তার কিংবা দেশ থেকে বের করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্যেই যেতে হচ্ছে অভিবাসন সংক্রান্ত আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের এসব মামলা কিংবা আপিলের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা যে অবস্থায় রয়েছেন সেভাবেই থাকবেন জানিয়ে হোম সিলেক্ট কমিটির এক মুখপাত্র আশঙ্কা করেছেন এ অবস্থা চলতে থাকলে বছর বছর অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েই চলবে।মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং