ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন টুলস ‘পে টু প্রমোট পোস্ট’
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হচ্ছে ‘পে টু প্রমোট পোস্ট’ শীর্ষক নতুন সুবিধা। এর মাধ্যমে ফেসবুক নতুনভাবে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণে আগ্রহী বলে জানা গেছে। এ সুবিধাটির মাধ্যমে ফেসবুকে ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী স্ট্যাটাসকে সবার সামনে বিশেষভাবে তুলে ধরা যাবে। বর্তমানে এ সুবিধা নিউজিল্যান্ডে চালু হলেও এ রকমই একটি পদ্ধতি খুব শিগগির ফেসবুকের সব ব্যবহারকারীর জন্য চালু হবে বলে জানা গেছে। এর জন্য ব্যবহারকারীকে অল্প কিছু খরচ করতে হবে।
মূলত, ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের কোনো তথ্য দৃষ্টিগোচর করার জন্য খরচ করতে আগ্রহী কি না, সেটা জানাই এ টুলসের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ফেসবুক। নিউজিল্যান্ডের সংবাদ ম্যাগাজিন স্টাফ জানিয়েছে, ফেসবুকের নতুন এ উদ্যোগ আবিষ্কার করেছে দেশটির ওয়াংগ্যারি অঞ্চলের এক ব্যবহারকারী। ওই ব্যবহারকারী ব্যাপারটাকে শুরুতে প্রতারণা হিসেবে মনে করলেও পরে এ সত্যতা জানা গেছে। মূলত, দৃষ্টিগোচর করার জন্য একাধিক পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে এবং কোন পদ্ধতি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে, সেটি নিয়েও গবেষণা চলছে।
পরীক্ষামূলকভাবে এর জন্য সর্বোচ্চ দুই ডলার নির্ধারণ করা হয়েছে। এ মূল্য ইন্টারনেটে লেনদেন সুবিধার জনপ্রিয় পদ্ধতি পে-পাল অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। এর মধ্যে কিছু পদ্ধতি বিনা মূল্যেও দেওয়া হবে বলে জানা গেছে। তবে পরে অন্য কোন অঞ্চলে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম/প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








