Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে দোকানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: December 8, 2024 | 4:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ৭৪ স্ট্রিটের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় আবিদ জুয়েলার্স নামে দোকানের সামনের কাঁচ ভেঙে বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল। ফলে আতঙ্কিত হয়েছে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ব্যবসায়ীরা। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ব্যস্ত এ সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে চার/পাঁচ জনের একটি দল সোনাপট্টিখ্যাত জ্যাকসন হাইটসে ওই দোকানের সামনে এসে প্রকাশ্যেই কাঁচ ভাঙা শুরু করেন। দরজা ভেঙে দোকানের সামনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা। কাঁচের দেয়াল ভাঙার শব্দে অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আবিদ জুয়েলার্সের মালিক ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ