Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিজয় দিবস টেবিল টেনিস আসর ২০২৪ : সম্প্রীতি এবং প্রতিভার মিলনমেলা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: December 20, 2024 | 10:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এই বছরের বিজয় দিবসে ক্রীড়া অঙ্গনে নতুন উজ্জ্বলতার সৃজন করেছে ‘বাংলাদেশ ভিক্টোরী ডে টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৪’। প্রতিযোগিতামূলক আবহ ও বন্ধুত্বের সম্পর্কের স্বাক্ষী হয়ে ৭ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা সার্বিক উৎসাহের সাথে জড়ো হয়েছেন নিউইয়র্কে।
নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, পেনসিলভানিয়া, এমনকি কানাডা থেকে খেলোয়াড়রা এসে এক উদ্দীপনাময় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তাদের উৎসাহ ও আন্তরিকতা এ টুর্নামেন্টকে সকলের জন‍্য স্বরণীয় করে তুলেছে।
এই বিশাল সাফল‍্যের পেছনে সম্মিলিত অবদান ছিল SJ Innovation, এবং Adamjee Group এর সহযোগিতা, যাদের প্রচেষ্টা ছাড়া এই টুর্নামেন্টটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হতো না। দিনটিকে আরোও আকর্ষণীয় করে তুলেছিলেন খলিল বিরিয়ানি হাউস। পুরস্কার বিতরণী ও রাতের ভোজের মাধ্যমে টুর্নামেন্টের এক নতুন মাত্রা যোগ করেছিলেন।
আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলী আম্মার (মিশর) এর প্রতি যিনি সুনিপুণভাবে দক্ষতার সাথে সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনায় সহায়তা করেছেন। এছাড়াও BSP Team, শৈলী, BITNA Team, Ping Pong NYC, এবং দি অপটিমিস্ট ইউএসএ টিমের সহযোগিতা ও সরব উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে রেখেছিল। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, দি অপটিমিস্ট এর নির্বাহী কমিটি ও বোর্ডের সদস্য।
টুর্নামেন্ট আয়োজনে যাদের নিরলস প্রচেষ্টা ছিল তাদের মধ‍্যে রয়েছেন শাহেদ ইসলাম, সেলিম আদমজী এবং টুর্নামেন্টের উদ‍্যোক্তা ইমতিয়াজ চৌধুরী। চমৎকার উপস্থাপনা করেছেন মুস্তাফিজুর চৌধুরী, অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এটর্নি খাইরুল বাশার এবং মোকারম আহমেদ ও মারুফ মনোয়ার এর অনুপ্রেরণা ছিল উল্লেখ্য।
সামাজিকতা এবং সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন পেশা ও শহরের মানুষকে একত্রিত করেছে এই টেবিল টেনিস টুর্নামেন্ট। এই দিনটির সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আবারো এক হওয়ার জন‍্য। এটি শুধুমাত্র একটি টুর্নামেন্টই নয়, বরং বাংলাদেশের বিজয় দিবসের চেতনাকে ঘিরে একত্রিত হয়ে প্রীতি ও সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলার একটি অনন‍্য সফল প্রচেষ্টা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ