Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রতি তিনজনের একজন ঘুমের মধ্যে হাঁটেন!

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: May 16, 2012 | 10:25 PM

যুক্তরাষ্ট্রে প্রতি তিনজনে প্রায় একজন জীবনে কোনো না কোনো সময় ঘুমের মধ্যে হাঁটেন। নতুন একটি জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, উচ্চমাত্রায় বিষাদগ্রস্ততা ও ঘুমসংশ্লিষ্ট অন্যান্য ব্যাধি এই সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে।
১৬ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর জরিপটি চালানো হয়। এর মধ্যে প্রায় ২৯ ভাগ ব্যক্তি বলেন, তাঁরা জীবনে কমপক্ষে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। প্রায় তিন ভাগ বছরে একবার এবং মাসে একবার ঘুমের মধ্যে হেঁটেছেন। আর মাসে অন্তত দুইবার ঘুমের মধ্যে হেঁটেছেন এক ভাগ ব্যক্তি।
গবেষণার ফল চিকিৎসাবিষয়ক নিউরোলোজি সাময়িকীতে প্রকাশ করা হয়। গবেষণায় নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড স্লিপ ইপিডেমিওলোজি রিসার্চ সেন্টারের পরিচালক মৌরিস ওহায়ন। তিনি বলেন, ‘ব্যাধি হিসেবে মানুষের মধ্যে ঘুমের মধ্যে হাঁটার ব্যাপ্তি কতটা এবং এটা কত বড় সমস্যা—তা আমাদের জানা ছিল না।’
জরিপে অংশগ্রহণকারীদের কাছে তাদের জীবনাচরণ, ঘুমের অভ্যাস, স্বাস্থ্যের সার্বিক অবস্থা ও ঘুমের মধ্যে হাঁটাসহ তাঁদের ঘুম, মানসিক বা অন্য কোনো ধরনের ব্যাধি আছে কি না, এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দেখা গেছে, নিদ্রাহীনতায় আক্রান্ত ব্যক্তি, অতিমাত্রায় মদ্যপ এবং বেশি মাত্রায় ঘুমের বড়ি গ্রহণকারী ব্যক্তিদের ঘুমের মধ্যে হাঁটার সম্ভাবনা থাকে। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV