নিউইয়র্কে বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি মামুনুর রশিদ আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ওজোন পার্ক এলাকায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। ওই দুর্বৃত্ত তাঁর কাছ থেকে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার করলে তাঁকে গুলি করা হয়। আহত বাংলাদেশির নাম মামুনুর রশিদ। তাঁকে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক এলাকার ১০১ অ্যাভিনিউর ৭৪ স্ট্রিটের কাছে মামুনুর রশিদের বাড়ি। বাংলাদেশে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
রোববার রাত ১১টার দিকে বেশ তুষারপাত হচ্ছিল। এ সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসে তাঁর কাছে থাকা মানিব্যাগ ও ফোন ছিনিয়ে নিতে চায়। মামুন ভয়ে চিৎকার করলে সেই ছিনতাইকারী গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনিক রাজ বলেন, গুলিবিদ্ধ হয়ে মামুনুর রশিদ রাস্তায় পড়ে থাকলে একই এলাকায় বসবাসকারী একজন পুলিশে ফোন করেন। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে।
মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন বলেন, আহত অবস্থায় পুলিশ মামুনুরকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা সংকটাপন্ন নয় বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে এনওয়াইপিডি সূত্রে জানা গেছে। এনওয়াইপিডি জানিয়েছে, মামুনুর রশিদকে দুটি গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল