ফেসবুকের শেয়ারমূল্য ৩৮ ডলার নির্ধারণ

ডেস্ক: অবশেষে পুঁজিবাজারে আসা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর শেয়ারের অভিহিত মূল্য চূড়ান্ত করেছে। এর প্রত্যেকটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ ডলার বা ২৪ ইউরোতে। ফেসবুকের শেয়ারের এ মূল্যমান বিশ্বের শেয়ারবাজারের ইতিহাসে সামপ্রতিক সময়ের অন্যতম রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার ফেসবুক আনুষ্ঠানিকভাবে তাদের শেয়ারের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও’র অভিহিত মূল্য নির্ধারণ করে। গতকাল থেকে ফেসবুক নিউ ইয়র্ক শেয়ারবাজারে তাদের শেয়ার কেনাবেচার কার্যক্রম শুরু করেছে। গত সপ্তাহের প্রথম দিকে প্রতিষ্ঠানটি আভাস দিয়েছিল তাদের প্রত্যেকটি শেয়ারের মূল্য ৩৪ থেকে ৩৮ ডলারের মধ্যে নির্ধারণ করা হবে। এছাড়া তারা তখন বাজারে ৪২ কোটি ১০ লাখ শেয়ার ছাড়ারও ঘোষণাও দিয়েছিল। ফেসবুকের ঘোষিত এই আইপিও মূল্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। আইপিও’র এই মূল্য নির্ধারণের মাধ্যমে আট বছর বয়সী সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানটির পুঁজিবাজারে মোট মূল্যমান দাঁড়ালো ১০ হাজার ৪শ’ কোটি ডলার বা ৬ হাজার ৬শ’ কোটি ইউরোতে। বাজারে আসার খবরে ইতিমধ্যেই ফেসবুকের শেয়ারের ব্যাপারে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। চাহিদা বাড়তে থাকায় ইতিমধ্যেই বাজারে আরও অতিরিক্ত ২৫ শতাংশ শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








