হাত-পা ছাড়াই সাঁতারে রেকর্ড

হাত-পা নেই তবুও অবিশ্বাস্য মনোবল তার। সাঁতরে পাঁচটি মহাদেশ পাড়ি দেয়ার পরিকল্পনা করেছেন তিনি। ইতিমধ্যে এ অসম্ভব অভিযানের প্রথমপর্ব সফলভাবে শেষও করে ফেলেছেন। অদম্য মনোবলের এ মানুষটি হলেন ফিলিপ্পে ক্রিজন। ১৯৯৪ সালে টিভির এন্টেনা লাগাতে গিয়ে ২০ হাজার ভোল্টের বৈদ্যুতিক শক খেয়ে হাত-পা হারান তিনি। তখন তার বয়স ১৮ বছর। দুর্ঘটনার পর হাসপাতালের বিছানায় শুয়ে একদিন এক ইংরেজ নারীর সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার প্রামাণ্যচিত্র দেখেন ক্রিজন। এটিই তাকে অমন একটা দুঃসাহসিক কাজের অনুপ্রেরণা দেয়। সমপ্রতি শরীরে কৃত্রিম অঙ্গ লাগিয়ে পাপুয়া নিউগিনি থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়েছেন এ ফরাসি নাগরিক। এতে সময় নিয়েছেন সাড়ে সাত ঘণ্টা। এ কাজে তাকে সঙ্গ দিয়েছেন আরনুদ চেসারি নামে এক সাঁতারু। সাঁতারের অভিজ্ঞতা জানতে চাইলে ক্রিজন বলেন, ‘এটা ছিল খুব কষ্টসাধ্য কাজ। পাড়ি দিতে ধারণার চেয়ে দেড় ঘণ্টা সময় বেশি লেগেছিল। কারণ, স্রোত আমাদের প্রতিকূলে ছিল।’ এখন তিনি ইন্দোনেশিয়ার জলসীমায় প্রবেশের অনুমতির অপেক্ষায় আছেন বলে জানান। হাত পা ছাড়া তিনিই প্রথম ব্যক্তি যিনি ২০১০ সালে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যবর্তী ৩৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল পাড়ি দেন। সূত্র: বাংলা নিউজ/মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests