মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ঠেকাতে কৌশলী প্রচারণা

কিন্তু ওবামাকে ঠেকাতে বিরোধীরাও বসে নেই। তাঁর দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার তোড়জোড়ে বাগড়া দিতে উঠেপড়ে লেগেছে তারা। ওবামার বিষোদগারে রিপাবলিকান কৌশলবিদদের সাম্প্রতিক কর্মকাণ্ড সে আভাস দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রক্ষণশীল পরিকল্পনাবিদদের এ প্রচারণা প্রকল্পের কথা জানিয়ে ‘জিওপি, সুপার প্যাক ওয়েস হার্ড-লাইন অ্যাটাক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষস্থানীয় পত্রিকা নিউইয়র্ক টাইমস।
১৭ মে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান পরিকল্পনাকারীদের একটি দল জো রিকেটস নামের একজন রক্ষণশীল ব্যবসায়ীকে নিয়ে ওবামার বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য বা প্রচারণা চালাবে। রিকেটস একটি শেয়ারবাজারভিত্তিক প্রতিষ্ঠান টিডি আমেরিট্রেডের প্রতিষ্ঠাতা। তিনি ক্রমশ রিপাবলিকান রাজনীতিতে জড়াচ্ছেন। একটি প্রস্তাবনার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রস্তাবনায় কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো বিভিন্ন বর্ণ বা জাতিগোষ্ঠী নিয়ে ২০০৮ সালের নির্বাচনে ওবামার মিত্র জেরেমিয়াহ এ রাইটের উত্তেজনাপূর্ণ বক্তব্য জনসম্মুখে প্রচার। তা ছাড়া এ নিয়ে বিভিন্ন বিজ্ঞাপন তৈরির ও পরিকল্পনাও আছে এ প্রস্তাবনায়। এ বিজ্ঞাপন-সংক্রান্ত একটি নথি এক ব্যক্তির মাধ্যমে হস্তগত করে নিউইয়র্ক টাইমস। এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
রিকেটসের নেওয়া এ বিজ্ঞাপনের পরিকল্পনাটি এক কোটি মার্কিন ডলারের। বিজ্ঞাপনে সুকৌশলে ওবামার বিরুদ্ধে এমন সব বিষয় তুলে ধরা হবে, যা মার্কিন নাগরিকদের বিশেষভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ৫৪ পৃষ্ঠার ওই প্রস্তাবনার নথি রঙিন ছবি দিয়ে সজ্জিত। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এদিকে ওবামা বিরোধী এ প্রচারণা পরিকল্পনার সঙ্গে একমত হতে পারেননি রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি। রমনির মতে, স্বাধীন ভোটারদের কাছে ওবামার এখনো জনপ্রিয়তা আছে। তাই তাঁর বিরুদ্ধে এ ধরনের প্রচারণার ফল হিতে বিপরীত হতে পারে।প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes