তিন বছর বয়সী সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা : টাইম প্রচ্ছদের ব্যঙ্গাত্মক সংস্করণ

তিন বছর বয়সী সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক মা। এমন একটা ছবি দিয়ে প্রচ্ছদ করে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলেছে টাইম ম্যাগাজিন। রাজনীতিবিদ, ইতিহাসবিদ থেকে শুরু করে খ্যাতনামা সব ব্যক্তি তাঁদের নিজস্ব মতামত দিয়েছেন প্রচ্ছদটি সম্পর্কে। এবার একটু ভিন্ন রকম উপায়ে প্রচ্ছদটি সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেছেন ‘আমেরিকান পাই’ চলচ্চিত্রটির তারকা অভিনেতা জ্যাসন বিগস ও তাঁর স্ত্রী জেনি মোলেন। টাইমের ওই প্রচ্ছদটির ব্যঙ্গাত্মক অনুকরণ করে খুব দ্রুতই আলোচনায় চলে এসেছেন এই আমেরিকান দম্পতি।
নিজের টুইটারে একটি ছবি যোগ করেছেন জ্যাসন বিগস। যেখানে তিনি স্বয়ং নিয়েছেন টাইম ম্যাগাজিন প্রচ্ছদের সেই তিন বছর বয়সী বাচ্চার ভূমিকা। আর ওই মায়ের অনুকরণে তাঁকে বুকের দুধ খাওয়ানোর অভিনয় করেছেন তাঁর স্ত্রী জেনি মোলেন। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের শিরোনাম ছিল ‘আপনি কি মায়ের ভূমিকায় যথেষ্ট?’ এটার ব্যঙ্গ করে বিগস তাঁর এই ছবিটির ক্যাপশন দিয়েছেন, ‘আপনি কি স্ত্রীর ভূমিকায় যথেষ্ট?’
শুধু বিগস আর তাঁর স্ত্রীই নন, টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বিতর্কের ঝড় তুলেছেন আরও অনেক খ্যাতনামা ব্যক্তিরা। আমেরিকান অভিনেত্রী আলিসা মিলানো নিজের টুইটার পেজে লিখেছেন, ‘টাইম, না! আপনারা ভুল পদক্ষেপ নিয়েছেন। আপনাদের উচিত ছিল মায়েদের জন্য সন্তানকে বুকের দুধ খাওয়ানোর কাজটা সহজতর করা। কিন্তু আপনাদের প্রচ্ছদটা শুধু নিজেদের স্বার্থ চিন্তা করেই করা হয়েছে।’ প্রচ্ছদটাকে ‘কিছুটা বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন মডেল জোয়ানা ক্রুপা। আবার একটু ভিন্ন ধরনের মন্তব্য করেছেন আরেক আমেরিকান অভিনেত্রী মায়িম বিয়ালিক। প্রচ্ছদের ছবিটার সঙ্গে পুরোপুরি একমত হতে না পারলেও ওই মা, গ্রুমেটের কাহিনিকে খুবই অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন ‘বিং ব্যাং থিওরি’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেছেন, ‘আমি ওই নারীর কাহিনি পড়ে খুবই অবাক হয়েছি। তাঁর কথায় অনেক শিক্ষণীয় ব্যাপার আছে।’—ডেইলি মেইল/প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং