Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

‘চ্যাপ্টার টু – জেমস্ লাইভ ইন ডালাস’ ১৪ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: March 19, 2025 | 3:44 PM

আশরাফুল হাবিব মিহির : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যাপ্টার টু – জেমস্ লাইভ ইন ডালাস’ শিরোনামে কনসার্টে। আয়োজকরা জানান ডালাস ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে জেমসের গান শুনতে আসবে তার ভক্তরা।
মুন লাইট ইভেন্টের আয়োজনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের প্লেনো ইভেন্ট সেন্টার গান শোনাতে আসছে নগর বাউল খ্যাত জেমস ও তার দল নগর বাউল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কনসার্ট করেছেন জেমস। দ্বিতীয় বারের মতো টেক্সাসের ডালাস শহরে কনসার্ট করবেন জেমস।
দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম রকস্টার নগর বাউল খ্যাত জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত আর গান দিয়েই শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ।
আয়োজক সংগঠন, মুন লাইট ইভেন্টের সাজ ও হাসিনা জানান – কনসার্টের জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। কনসার্টের টিকেট ‘ফায়োস ডট কম’ এ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে টিকেট বিক্রী শুরু হয়ে গেছে। এখনো যারা টিকেট সংগ্রহ করেননি, শেষ হওয়ার আগেই সবাইকে অনলাইন থেকে টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। অগ্রীম টিকেট ক্রয়ের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, গ্রুপে (দশ জনের বেশী) যারা টিকেট সংগ্রহ করতে চান তারা ১৫% এবং স্টুডেন্টের জন্য ২০% এর বিশেষ ছাড় দেওয়া হবে।
আয়োজকরা বলেন সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবে।
বিস্তারিত তথ্য ও স্পন্সরের জন্য সাজ্জাদুল ইসলাম সাজ: ৩১৮-৮৮০-৪৪৩৯, হাসিনা আক্তার: ৭০৩-৬০৯-৪৪৬০ এই নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ