নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামাত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসব আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় ৩০ মার্চ রোববার নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ৯টায় ব্রঙ্কসের ওভাল পার্কের খোলা মাঠে এই ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।
ঈদ জামায়াতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, কোষাধ্যক্ষ
মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ ইসতিয়াক আলী, মো. আব্দুল হক হেলাল, লুৎফর রহমান, হারুনুর রশিদ, নাজমুল খান, মো. আবু সালেহ সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল