Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জি-৮ সম্মেলন সমাপ্ত : ইউরোজোন সংকট বিশ্বের জন্য হুমকি :ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: May 20, 2012 | 8:04 PM

ডেস্ক:ইউরো অঞ্চলের চলমান অর্থনৈতিক সংকট সমগ্র পৃথিবীর জন্য হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই ইউরোজোনের দেশগুলোকে অবশ্যই এখন কর্মসংস্থান এবং অর্থনৈতিক শক্তি বাড়ানোর ওপর জোর দিতে হবে বলে মনে করেন তিনি। গত শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে জি-এইট সম্মেলনের শেষ দিনে তিনি এ কথা বলেন। সূত্র :আল জাজিরা। ওবামা বলেন, জি-এইট নেতারা অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যায় জর্জরিত গ্রিসের জনগণের ত্যাগকে সম্মান করেন এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ইউরোজোনে চলতি সমস্যা সমাধানে ইউরোপবাসী অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বলেও তিনি বিশ্বাস করেন। ওবামা গ্রিস প্রসঙ্গে বলেছেন, কোনোভাবেই যেন গ্রিসকে ইউরোজোনের বাইরে না যেতে হয় সে বিষয়ে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে জি-এইট দেশগুলোর পক্ষ থেকে। এর আগে জি-এইট নেতারাও পৃথকভাবে গ্রিসের প্রতি তাদের অব্যাহত সমর্থন নিয়ে বক্তব্য দেন। ওবামা বলেন, শক্তিশালী, অর্থনৈতিকভাবে স্থিতিশীল ইউরোজোন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই একমত। চলমান সংকট উত্তরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সঠিক লক্ষ্য নির্ধারণ করে প্রাথমিকভাবে সংকট থেকে মুক্তির জন্য বিশ্ব নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন। ওবামা প্রতিশ্রুতি দেন তিনি ইউরোজোনের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মক্ষেত্র বৃদ্ধির জন্য তার সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উদৃব্দতি দিয়ে বলেন, আমি অ্যাঙ্গেলার সঙ্গে একমত পোষণ করছি, প্রতিটি দেশের উচিত তাদের নিজস্ব দূর্বলতা খুঁজে বের করা এবং সে মোতাবেক ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এভাবেই ইউরোজোন সংকটের সমাধান হবে। এদিকে ওয়াশিংটন থেকে বলা হয়েছে, ইউরোপের এই অস্থিতিশীল অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরও প্রভাব ফেলতে পারে বলে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ওবামা এবং এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তাই ওবামার জন্য ইউরোজোনের সংকট সমাধান করা অতীব জরুরি বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা।
এদিকে জি-এইট সম্মেলনের শেষ দিনে জি-এইট নেতারা ইরান ও সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঐক্য প্রকাশ করেন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটি নিয়েও আলোচনা করেন। সিরিয়া প্রসঙ্গে জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় জি-এইট সম্মেলনে।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV