প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী :দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরুন
নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সমুদ্র বিজয় উৎসবে সমবেতদের সঙ্গে গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও দলনেত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও II
বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার বিগত তিন বছরে যেসব সাফল্য অর্জন করেছে, তাও তুলে ধরার আহবান জানান তিনি।
বাংলাদেশের সমুদ্র বিজয় উপলক্ষে স্থানীয় সময় গত রবিবার রাতে নিউ ইয়র্ক সিটিতে ‘সমুদ্র বিজয় উৎসব’ অনুষ্ঠান হয়। বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ওই আহবান জানান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, কুইন্স প্যালেসে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন নিউ জার্সির মেয়র।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতি খাতে দ্রুত অগ্রগতি হচ্ছে এবং আমাদের এই সাফল্য অর্থনৈতিক ও সামাজিক খাতের পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নেও গুণগত পরিবর্তন এনেছে।’
প্রধানমন্ত্রী প্রবাসীদের ধন্যবাদ জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দেশ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এই সম্ভাবনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালায়।
প্রধানমন্ত্রী দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে টেকসই করতে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারের উদ্যোগ নিয়েছে। অথচ গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি যুদ্ধাপরাধীদের ও দুর্নীতিবাজদের বিচার ভণ্ডুল করতে চায়। কিন্তু তারা শত চেষ্টা করেও যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা প্রবাসীদের প্রতি বিএনপি-জামায়াতের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি ও তার দোসররা আজ দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং জনগণের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নিউ ইয়র্ক শাখার সভাপতি কমান্ডার নূরুন্নবী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন গণভবনে উপস্থিত ছিলেন।
নিউ জার্সির মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সুবিধাজনক সময়ে ওই রাজ্য সফরের আমন্ত্রণ জানান।বাসস/কালের কণ্ঠ

সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং