Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

১৮ দলীয় জোট নেতাদের মুক্তি দাবিতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির গণঅনশন

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 21, 2012 | 7:21 PM

এনা, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদলের সম্মিলিত উদ্যোগে ২০ মে অপরাহ্নে ৩ ঘন্টার প্রতিকী গণঅনশনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ১৮ দলীয় জোটের গ্রেফতারকৃত সকল নেতার মুক্তি, ইলিয়াস আলীকে পরিবারের কাছে ফেরৎ এবং কেয়ারটেকার সরকার পুনর্বহালের দাবি জানান। এ অনশনে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ। তিনি সকলকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশন চলাকালে শ্লোগান ছিল ‘এই মুহূর্তে দরকার-তত্বাবধায় সরকার’, ‘ছি ছি হাসিনা-লজ্জায় বাঁচিনা’ ‘খালেদা তোমার বয় নাই-রাজপথ ছাড়িনাই’, ‘এ লড়াইয়ে জিতবে কারা-শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘ইউরোপ থেকে এশিয়া-আমেরিকা থেকে অস্ট্রেলিয়া-সবাই বলে বেগম জিয়া’, ‘তারেক জিয়া বীরের বেশে ফিরবে সোনার বাংলাদেশে’, ‘শেখ হাসিনা নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিএনপির শীর্ষ নেতারা গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ৪ খন্ডে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির ৩ খন্ড ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা সকলেই অনশনে অংশ নেন।

অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সহসভাপতি শরাফত হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ। তারা ২১ মে (বাংলাদেশ সময় বুধবার ভোর) হোয়াইট হাউজের সামনে মানববন্ধন করার কর্মসূচি দিয়েছে। এ অবস্থায় রাজনৈতিক সচেতন প্রবাসীরা মন্তব্য করেন, ‘বিএনপির সকল শীর্ষ নেতাকে কারাগারে নেয়ার পর বেগম জিয়াকেও গ্রেফতারের প্রক্রিয়া চলছে, সে মুহূর্তেও যদি ঐক্য না হয় তাহলে ওরা কীসের জন্যে রাজনীতি করছে? আরো উল্লেখ্য, মাসখানেক আগে তারেক পরিষদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র বিএনপির ঐক্য প্রক্রিয়া শুরু হয়। এরপর সাংবাদিক শওকত মাহমুদ নিউইয়র্কে আসার পর ‘সেইভ বাংলাদেশ মুভমেন্ট’ নামক একটি সংস্থার সভাপতি ডা. শাহ আলম মাঠে নামেন ঐক্য গড়তে। এ ব্যাপারে শওকত মাহমুদও চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

অনশনরত অবস্থায় শওকত মাহমুদ বলেন, শেখ হাসিনা চাচ্ছেন না যে দেশে বিরোধী দল থাকুক। তিনি একদলীয় শাসন চাচ্ছেন দুর্নীতি-স্বজনপ্রীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের পথ সুগম রাখতে। কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতরা বেঁচে থাকতে কখনোই তা হতে দেবে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বার্থেই শেখ হাসিনা সরকারের পতন জরুরী হয়ে পড়েছে। অনশনকালে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট বলেন, ‘চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহার না করা পর্যন্ত প্রবাসে সৃষ্ট আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু বলেন, ‘জাতিসংঘের সামনে আজ আমরা শপথ নিলাম-স্বৈরাচারি সরকারের পতন না ঘটা পর্যন্ত ১৮ দলীয় জোটের সমস্ত কর্মসূচি এই যুক্তরাষ্ট্রে অব্যাহত থাকবে।’ স্বেচ্ছাসেবী সংস্থা সেইভ বাংলাদেশের সভাপতি ডা. শাহ আলম বলেন, ‘জেল-জুলুম করে কোন স্বৈরাচারই ক্ষমতা অটুট রাখতে পারেনি।’

যুক্তরাষ্ট্র বিএনপির সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ রচনার বিকল্প নেই। তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল বলেন, এ সরকারের অত্যাচার-নীপিড়ন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এদের রুখতে হবে তীব্র গণআন্দোলনের মাধ্যমে। দেড় শতাধিক নেতা-কর্মীর এ অনশন চলাকালে ভিনদেশীরা কৌতুহল ভরে জানতে চান, ‘আবার কী হলো বাংলাদেশে।’ অনশনে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক সেক্রেটারী জিল্লুর রহমান জিল্লু, যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারী আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা এবং সেক্রেটারী মাজহারুল ইসলাম জনি, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, মহাসচিব রাফেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম ডালিম, যুগ্ম মহাসচিব জসীম উদ্দিন, মহিলা সম্পাদিকা রোখসানা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV