Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র ঈদ পুনর্মিলনি সভা : বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে আওয়ামীলীগ-নিতাই রায় চৌধুরী; সাড়ে ১০ মাসে এপিএস ৩শ কোটি টাকার মালিক হয়, অনেক কিছু জানি বলবো না-জয়নুল আবেদিন ফারুক

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: June 11, 2025 | 10:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীণতা চাননি, পাকিস্থানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামীলীগ দেশ ও গণতন্ত্রের জন্য মায়াকান্না দেখালেও মূলত তারাই দেশের বারোটা বাজিয়েছে। স্বাধীণতাত্তোর বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে এক দলীয় শাসন কায়েম করেছিলো। সংবাদপত্রের স্বাধীনতা লুন্ঠন করেছেন। ৫টা খবরের কাগজ রেখে সব বন্ধ করে দিয়েছেন। নিতাই রায় চৌধুরী গত ৭ জুন শনিবার সন্ধ্যায় বঙ্কসের আল আসকা চাইনিজ রেষ্টেরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত ঈদ পুনঃমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার এর বক্ত‍ব‍্যকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বলেন নির্বাচন নির্বাচন করে বিএনপির থুথু বের হয়ে যায় তাদেরকেও আমরা চিনি। সাড়ে ১০ মাসে এপিএস ৩শ কোটি টাকার মালিক হয়। অনেক কিছু জানি বলবো না। প্রফেসর ড. ইউনূসের প্রতি বিএনপির সমর্থন ছিল এবং সমর্থন এখনো প্রত‍্যাহার করা হয়নি। বিভিন্ন বিতর্কিত বিষয় হচ্ছে বলেই নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একজন নন্দিত ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, আপনি যেনো নিন্দিত না হোন সেই ব‍্যবস্থা করে ডিসেম্বরেই নির্বাচন দিন।

নিউ ইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি লেখক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এতে গেস্ট অব অনার হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কন্ঠশিল্পী বেবী নাজনীন।
প্রধান বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়ার সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, শ্রমিকদল কেন্দ্রীয় কমির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিএনপি নেতা জাফর তালুকদার, এজিএম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, মানিক আহমদ, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, বিলাল চৌধুরী, সুলতান আহমদ, মোহাম্মদ আলী রাজা, এডভোকেট আতিকুর রহমান সাবু, শেখ আক্তার হোসেন নানু, সুলতান মাহমুদ সিদ্দিকি,আশরাফ চৌধুরী জামি, জিল্লুর রহমান খান, সাম্মুন আহমদ, মাহবুব চৌধুরী, ব্রঙ্কস (পূর্ব) আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, ব্রঙ্কস (পশ্চিম) সদস্য সচিব দুলাল রহমান, ম্যানহাটন ব্যুরো সদস্য সচিব জিয়াউল আহমদ জামিল, মাহবুব চৌধুরী প্রমুখ।
সভায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, একসময় শেখ মুজিবের দল করতেন, ছাত্রলীগ করতেন তখন কেউ অন‍্যদল করতো না উল্লেখ তিনি জানান, ১৯৭৩ সালে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন কিন্তু তাকে না দিয়ে বঙ্গবন্ধু শ্রমিক নেতা আব্দুর রহমানের নাম বলেন। সেই থেকেই তিনি আওয়ামী লীগ থেকে বের হয়েছিলেন, এখনো আওয়ামী লীগের নাম নেননি। সাবেক বিরোধী দলের চিফ হুইপ ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পৃথিবীর ইতিহাসে একজন ‘ঘৃণিত’ ব্যক্তি উল্লেখ করে বলেন, তিনি নিজ হাতে গণতন্ত্রকে গলাটিপে হত‍্যা করেছেন।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ