Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আইসের হাতে গ্রেফতার মেয়র প্রার্থী ব্র্যাড ল্যান্ডার, একই দিন মুক্তি দেওয়া হয়

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: June 19, 2025 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কম্পট্রোলার এবং মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে ১৭ জুন মঙ্গলবার ম্যানহাটনের একটি ইমিগ্রেশন কোর্ট থেকে গ্রেপ্তার করে আইন কর্মকর্তারা। এসময় তিনি একজন অভিবাসীকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন, যাকে আটক করার চেষ্টা চালাচ্ছিল আইস। অবশ্য একই দিন বিকেলে ফেডারেল হেফাজত থেকে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে।
ব্র্যাড ল্যান্ডার আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নিয়েছেন। সম্প্রতি কয়েকদিন ধরে ইমিগ্রেশন কোর্টের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন তিনি। মঙ্গলবার আদালত থেকে বের হওয়া অভিবাসীদের সাথে তিনি হাঁটছিলেন। তার কাছে খবর ছিল, আদালতে হাজিরার পর কিছু অভিবাসীকে ফেডারেল এজেন্টরা হেফাজতে নিতে পারে।
মুক্তির পর ল্যান্ডার বলেন, তিনি এই বিষয়টির দিকে আলোকপাত করতে চেয়েছিলেন যে, অভিবাসীরা আদালতে হাজিরা দিতে গিয়ে প্রায়শই আইনি সহায়তা ছাড়াই উপস্থিত হন এবং জানেন না যে আদালতের পর তাদের গ্রেপ্তার করা হতে পারে।
তিনি আরো বলেন, ‘আমি আজ রাতে আমার বিছানায় ঘুমাতে পারব, আমার পরিবারের সাথে নিরাপদে থাকতে পারবো।’
তিনি সাংবাদিক এবং তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কৃতজ্ঞ যে অভিযোগ আনা হচ্ছে না। যদি আনা হয়, আমার একজন আইনজীবী আছেন। আমাকে আমার অধিকার নিয়ে উদ্বিগ্ন হতে হবে না।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ল্যান্ডার এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার হাত ধরছেন। কর্মকর্তারা তাকে সরে যেতে বলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মকর্তাদের সঙ্গে ল্যান্ডার এবং অন্য উপস্থিত ব্যক্তিদের ধস্তাধস্তি হয়। এসময় আইস এজেন্টদের উদ্দেশে ল্যান্ডারকে বলতে শোনা যায়, ‘আপনাদের বিচারিক পরোয়ানা নেই।’ একপর্যায়ে দেখা যায়, ল্যান্ডার সেই ব্যক্তিকে ধরে রাখার চেষ্টা করছেন, যখন কর্মকর্তারা তাকে টেনে সরিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করছেন। একসময় একজন কর্মকর্তা ল্যান্ডারের গলায় হাত দিয়ে তাকে দেয়ালে চেপে ধরে হ্যান্ডকাফ পরিয়ে দেন।
হ্যান্ডকাফ পরানোর সময় ল্যান্ডার ফেডারেল এজেন্টদের উদ্দেশে বলেন, ‘একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তারের অধিকার আপনাদের নেই।’
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা ল্যান্ডারকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ তিনি বলেন, ‘নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারকে আইন প্রয়োগকারী কর্মকর্তার ওপর হামলা এবং ফেডারেল অফিসারের কাজে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওই কর্মকর্তা বলেন, আইস অফিসারদের ওপর ওপর হামলার হার ৪১৩% বৃদ্ধি পেয়েছে। এটি দুঃখজনক যে, উচ্চ পদে যেতে ইচ্ছুক রাজনীতিবিদরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আপনি যদি কোনো আইনশৃঙ্খলা কর্মকর্তার গায়ে হাত তোলেন, তবে আপনাকে তার পরিণতি ভোগ করতে হবে,’-  হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন ১৭ জুন মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে একথা বলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV