এক নারীর হুমকিতে ইউএস এয়ারওয়েজের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন

এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে ইউএস এয়ারওয়েজের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাইনে এলাকায়। ওই ফ্লাইটটি প্যারিস থেকে নর্থ ক্যারোলিনার চারলোটিতে যাচ্ছিল। সিএনএন বলেছে, এক ফরাসি নারী ছিলেন ওই ফ্লাইটে। তিনি একজন ফ্লাইট এটেন্ডেন্টের হাতে একটি নোট দেন। এতে তিনি হুমকি দেন তার দেহে বিস্ফোরক পদার্থ বসানো আছে। আর সেটা করা হয়েছে অপারেশন করে ইমপ্লান্ট পদ্ধতিতে। তিনি ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার কোন সঙ্গী নেই। তার ব্যাগ তল্লাশিও করা হয়নি। এ অবস্থায় ওই ফ্লাইটে উপস্থিত চিকিৎসকরা তার দেহ পরীক্ষা করেন। তারা দেখতে পান ভয় পাওয়ার কোন কারণ নেই। তবু ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে মাইনে অবতরণ করানো হয়। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes