Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ধনী নারী অস্ট্রেলিয়ার গিনা রেইনহার্ট

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 23, 2012 | 6:51 PM

বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার গিনা রেইনহার্ট। গতকাল খ্যাতনামা বিজনেস রিভিউ উইকলির (বিআরডব্লিউ) প্রকাশিত বার্ষিক ইনডেক্স অনুযায়ী বিশ্বের ২০০ নারীর মাঝে গিনাকে সবচেয়ে ধনী হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
এএফপি জানায়, ওয়াল মার্টের ক্রিস্টি ওয়ালটনকে পেছনে ফেলে ৫৮ বছর বয়স্ক রেইনহার্ট সবচেয়ে ধনী নারীর খেতাবটি দখল করেন। বিআরডব্লিউর রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার মাইনিং টাইকুন বলে পরিচিত গিনার বর্তমান ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৯.১৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা আমেরিকান ডলারের হিসেবে দাঁড়ায় ২৮.৪৮ বিলিয়ন (বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ১৩ হাজার ৬০০ কোটি টাকা)। অন্যদিকে গত মার্চে প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী ক্রিস্টি ওয়ালটন আর তার পরিবার ২৫.০৩ বিলিয়ন ডলারের মালিক।
সম্প্রতি এ প্রসঙ্গে বিআরডব্লিউর প্রকাশিত রিচ লিস্টের সম্পাদক এন্ড্রু হিথকোট জানান, সমপ্রতি অস্ট্রেলিয়ায় বিশাল খনির মালিক রেইনহার্ট খনি থেকে আকরিক লোহা ও কয়লা উত্তোলনের দুটি চুক্তি করেছেন, যা তার সম্পত্তির পরিমাণ গত এক বছরের মধ্যে তিনগুণ বৃদ্ধি করেছে। এই এক বছরে তার প্রায় ১৮.৮৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সম্পত্তি বেড়েছে, যা এক কথায় বিস্ময়কর।
হিথকোট আরও বলেন, অস্ট্রেলিয়ান প্রাকৃতিক সম্পদকে এভাবে কাজে লাগিয়ে রেইনহার্ট একই গতিতে যেতে থাকলে তার সম্পদের পরিমাণ এক সময় শত বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাধাহীনভাবে তিনি সম্পদ বৃদ্ধি করতে পারলে বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি মেক্সিকোর নাগরিক কার্লোস স্লিমকেও ছাড়িয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হবে না। ফলে একসময় হয়তো শুধু তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীই নন, বরং হয়ে যেতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও (নারী-পুরুষ সবার মধ্যে)। কার্লোস স্লিম বর্তমানে ৬৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। আজ বৃহস্পতিবার বিআরডব্লিউর পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করা হবে।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV