নিউইয়র্কে এবিসি কনভেনশনে সম্মান জানানো হবে বিশ্ববরেণ্য বাঙালিদের
এনা, নিউইয়র্ক :- সারাবিশ্বে বাঙালির গৌরব বৃদ্ধিতে অসাধারণ অবদান রেখেছেন এমন কয়েক বাংলাদেশী প্রজন্মকে সম্মান জানানো হবে ২৩ ও ২৪ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য তৃতীয় এবিসি কনভেনশন থেকে। এর মধ্যে রয়েছেন খান একাডেমির আবিষ্কারক সালমান খান, ওয়েবসাইট ডেভেলপার সুমাইয়া কাজী, প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য সম্পর্কিত টিমের সদস্য ড. রায়ান সাদী, অস্কার বিজয়ী নাফিজ বিন জাফর, সিবিএস এ্যাংকর রিহান সালাম, ১৮টি প্যাটেন্টের জনক ড. দলিল রহমান এবং সনো ফিল্টারের আবিষ্কারক ড. আবুল হুসাম। এছাড়াও কম্যুনিটি এবং বাংলাদেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে কয়েকজনকে সম্মান জানানো হতে পারে। কলেজ-ভার্সিটিতে কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শনকারী নতুন প্রজন্মের কয়েকজনকেও মূলমঞ্চে সম্মান জানানোর কর্মসূচি রয়েছে। উল্লেখ্য যে, এর আগের এবিসি সম্মেলন থেকেও দেশ ও কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়েছে। এবারের এবিসি কনভেনশনে ১১টি সেমিনার হবে সমসাময়িক বিষয়বস্তুর আলোকে। প্রতিটিতে অংশ নেবেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞতাসম্পন্নরা। সম্মেলনে আসছেন দেশ ও প্রবাসের গুণিজনরা। মূলধারার কয়েকজনের আসার সম্ভাবনা রয়েছে।
সম্মেলন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপে জনগণের সরাসরি ভোটে এই প্রথম নির্বাচিত টাওয়ার হ্যামলেট সিটি মেয়র লুৎফর রহমান আসছেন। লন্ডনের আরো কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধির আসার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে নির্বাচিত জনপ্রতিনিধিগণকেও সাদর সম্ভাষণ জানানো হবে এ সম্মেলন থেকে। দেশ ও প্রবাসের মেধাসম্পন্নদের সমাগম ঘটিয়ে কম্যুনিটি এবং দেশের জন্যে কিছু করার অদম্য বাসনা থেকে চালু এবিসি কনভেনশনের প্রতিষ্ঠাতা এবং কনভেনর সাঈদ-উর-রব এনাকে জানান, সম্মেলনের অনুষ্ঠানসূচি শীঘ্রই চূড়ান্ত করা হবে। আগের দুই সম্মেলনের অভিজ্ঞতায় এবার সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। কম্যুনিটির কল্যাণে নিয়োজিত সংগঠনগুলোকেও এ কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রবাসে রয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক এওয়ার্ড পেয়েছেন-এমন কয়েকজনকেও এবিসি কনভেনশনে বিশেষ সম্মান জানানো হবে। এ তালিকায় রয়েছেন কবি শহীদ কাদরী, ড. মনসুর খান, ড. কামরুল হায়দার, ড. আলী আনোয়ার প্রমূখ।
কনভেনশন কমিটির পক্ষ থেকে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সর্বাত্মক সহায়তার জন্যে। জ্ঞানগর্ভ আলোচনার পাশাপাশি বাংলাদেশ, ভারত এবং কানাডা-আমেরিকার বিশিষ্ট শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। উল্লেখ্য যে, পুরো অনুষ্ঠান উপভোগ করা যাবে বিনাটিকিটে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে। আয়োজকরা আরো জানান, সম্মেলনে থাকবে বাংলাদেশী পন্যের বিপুল সমাহার। স্টল দিতে আগ্রহীরা ইতিমধ্যেই ঢাকা, কলকাতা, বম্বে গেছেন সর্বাধুনিক ডিজাইনের কাপড় সংগ্রহ করতে। সম্মেলন অনুষ্ঠিত হবে এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানরে। এর নিকটবর্তি লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে ডিসকাউন্টে রুম রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলের সাথেই রয়েছে বিনামূল্যের পার্কিং ব্যবস্থা। অন্তত: ২০০ গাড়ি পার্ক করা যায়। হোটেলের অতিথিরা রাত থেকে ভোর পর্যন্ত গাড়ি রাখলে পার্কিং ভাড়া দিতে হবে মাত্র ৭ ডলার করে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes