Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ : তার শেষ আবেদন- আমাকে বাঁচান

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: May 24, 2012 | 6:55 PM

ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ এক স্বপ্ন। ওই স্বপ্ন পূরণ করতে গিয়ে এ যাবৎ কতজন যে প্রাণ দিয়েছেন প্রতিকূল আবহাওয়া আর পদে পদে বিপদের কারণে তার কোন ইয়ত্তা নেই। সর্বশেষ গত কয়েক দিনে ওই স্বপ্ন পূরণ করতে গিয়ে মারা গেছেন কমপক্ষে ৪ জন। তাদেরই একজন নেপালি বংশোদভূত কানাডিয়ান শিরিয়া শাহ-ক্লোরফাইন। মারা যাওয়ার আগে সহযাত্রীদের কাছে তার শেষ কথা ছিল- ‘আমাকে বাঁচাও’। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেননি। পৃথিবী থেকে ২৯ হাজার ফুট উপরে তারা তখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। এসব খবর প্রকাশ হয়েছে তখনই, যখন আরেকজন পর্বতারোহী ফিরে এসেছেন বেস ক্যাম্পে। তার আশঙ্কা ওই স্থানে মারা গিয়ে থাকতে পারেন ৭ জন। যারা মারা গিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন একজন জার্মান চিকিৎসক এবারহার্ড শাফ, শিরিয়া শাহ-ক্লোরফাইন। যিনি বেস ক্যাম্পে ফিরে এসেছেন তিনি বলেছেন, সাউথ কোল-এর শেষ ক্যাম্পের ওপরে যে এলাকা তাকে সবাই ‘ডেথ জোন’ বা মৃত্যু উপত্যকা বলে থাকেন। এর কারণ সেখানে পিচ্ছিল বরফের ঢাল। বিপদসঙ্কুল অবস্থা। অক্সিজেনের পরিমাণ খুবই কম। মৃত শিরিয়া শাহের এক আত্মীয় শেলিয়ান সিদ্দু বলেছেন, আমরা জানতে পেরেছি তার শেষ আর্তি ছিল-  আমাকে বাঁচাও। সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কথা বলেছে। জানা গেছে, এভারেস্টের চূড়ায় আরোহণ করতে যাওয়া প্রায় ১৫০ জন মানুষের একটি জ্যাম লেগে গিয়েছিল। গত শনিবার সকালের দিকে যখন প্রচণ্ড বাতাস শুরু হয়, তখন তাদের অনেকেই সেখানে আটকা পড়েন। কলোরাডোর এক অধিবাসী ড. জন কেদ্রোস্কি ডেনভারে ফক্স ৩১কে বলেছেন, গতকালও অনেক পর্বতারোহীকে খুঁজে পাওয়া যায়নি। ৭ জন মারা যেয়ে থাকতে পারেন। তিনি সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছার জন্য চেষ্টা করছেন। কিন্তু এখনও সফল হননি। তিনি বলেছেন, একবার যখন আপনি ৮ হাজার থেকে ২৬ হাজার ফুট উপরে উঠে যাবেন, তখন আপনার শরীর ভীষণভাবে দুর্বল হয়ে পড়বে। আপনাকে আর সাড়া দেবে না। তখন আপনি যদি একটি বড় দলের সঙ্গে না থাকেন, তাহলে আপনি আশাহত হবেন। আপনার মনে হবে এখানেই সব শেষ। আপনার আর করার কিছুই নেই।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV