Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পরমাণু শক্তিচালিত মার্কিন সাবমেরিনে আগুন : আহত ৬

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: May 24, 2012 | 7:15 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টসমাউথ নেভাল শিপইয়ার্ডে একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে আগুন ধরে ছয় ব্যক্তি আহত হয়েছে। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পোর্টসমাউথ শহরের কাছে অবস্থিত কিটারি দ্বীপে এই শিপইয়ার্ড অবস্থিত। এখানকার ইউএসএস মিয়ামি এসএসএন সেভেন ফাইভ ফাইভ সাবমেরিনে আগুন ধরার পর দমকল কর্মীরা সেখানে দ্রুত ছুটে যান। শিপইয়ার্ড কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডে আহত চার ব্যক্তিকে চিকিত্সার পর ছেড়ে দেয়া হয়েছে। আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে, ডুবোজাহাজটি থেকে কালো ধোঁয়া বের হয়ে আসতে দেখা গেছে। জরুরি নয় এমন কর্মীদের এরই মধ্যে সাবমেরিন থেকে সরিয়ে নেয়া হয়েছে। দৈনিক পোর্টসমাউথ হেরাল্ড জানিয়েছে, আহত ব্যক্তিরা সবাই দমকল কর্মী। শিপইয়ার্ডের জনসংযোগ কর্মকর্তা গ্যারি হিল্ডার্থ বলেছেন, সাবমেরিনের সামনের অংশে আগুন ধরেছিল। ইউএসএস মিয়ামির সামনের এ অংশটি মূলত নাবিকদের থাকার জায়গা।আলজাজিরা/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV