মৌলভীবাজার জেলা সমিতির নির্বাচনে মিনহাজ সভাপতি কাইউম সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউইয়র্ক : সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ আহমদকে সভাপতি ও সাবেক কার্যকরি সদস্য মোহাম্মদ কাইউমকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা সমিতির কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী কার্যকরি পরিষদের মোট ১৯টি পদের কোনটিতেই কোন প্রতিদ্বন্দ্বীতা হয়নি। গত ২০ মে, সন্ধ্যা সাড়ে ৭টায় এস্টোরিয়ার থার্টি সিক্স এভিনিউস্থ লাকি রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইনক-এর দ্বিতীয় কাউন্সিল সভায় অনুষ্ঠিত নির্বাচন পর্বটি পরিচালনা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সোবহান। তাকে সহায়তা করেন নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দীন চৌধুরী ও সমিতির বর্তমান কমিটির সভাপতি আজমল হোসেন খান। নির্বাচন কমিশনের অপর সদস্য সিরাজউদ্দীন সোহাগ এদিন অনুপস্থিত থাকলেও নির্বাচনী কর্মকার প্রস্তুতি ও ব্যবস্থাপনায় তিনি সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। সভায় প্রত্যক্ষ নমিনেশন গ্রহণ, প্রত্যাহার ও গোপন ব্যালটে কাউন্সিল সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে কার্যকরি কমিটির বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন : সভাপতি- মিনহাজ আহমদ, সহ সভাপতি (১) আবুল হাই তরফদার (দুলাল), সহ-সভাপতি (২) গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইউম, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল হক শিবলু, কোষাধ্যক্ষ মোহন ইসলাম, সহ কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির খান, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সম্পাদক হারুন আলী, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহ জরিপ, মহিলা বিষয়ক সম্পাদক সাজনা তরফদার, কার্যকরি সদস্য (১) শামিম চৌধুরী, কার্যকরি সদস্য (২) আনকার মিয়া, কার্যকরি সদস্য (৩) হারুন আহমদ, কার্যকরি সদস্য (৪) নজরুল ইসলাম, কার্যকরি সদস্য (৫) সেলিম খান, কার্যকরি সদস্য (৬) সৈয়দ কমরু আলী মামুন, এবং কার্যকরি সদস্য (৭) আহমেদ জিলু।
সমিতির আধুনিক, কার্যকর ও বাস্তবানুগ গঠনতন্ত্রের বিধি অনুযায়ী প্রতিষ্ঠিত কাউন্সিল কমিটির এই সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল কোঅর্ডিনেটর মিনহাজ আহমদ এবং সভা পরিচালনা করেন কাউন্সিল কো-কোঅর্ডিনেটর নজরুল হক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত উচ্চ-পদস্থ সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাফিজ আহমদ। নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর মোহাম্মদ হাফিজ আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচিত কমিটিকে অভিনন্দিত করেন এবং উপস্থিত সবাইকে দেশে ফেলে আসা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং দেশবাসীদের পক্ষ থেকে দেশে বেড়াতে যাওয়ার আহ্বান জানান। বর্তমান কার্যকরি কমিটির সভাপতি আজমল হোসেন খান সমিতির এই নির্বাচন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি নির্বাচন কমিশন এবং কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাউন্সিল অধিবেশনের সভাপতি মিনহাজ আহমদ সমিতির আগামী কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








