কংগ্রেসম্যান ফ্রাঙ্ক লোবিন্ডোর সাথে নিউজার্সি বিএনপির সাক্ষাৎ: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কংগ্রেস কমিটিতে শুনানির আশ্বাস
![]()
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্য ফ্রাঙ্ক লোবিন্ডো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে চরম হতাশা ব্যক্ত করেছেন। এ নিয়ে তিনি কংগ্রেস কমিটিতে শুনানীর জন্য সহসাই পত্র লিখবেন। নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কংগ্রেসম্যান লোবিন্ডোর সাথে দেখা করলে এ সব কথা জানান। কংগ্রেসম্যান লোবিন্ডো বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা, বিরোধী দলের ওপর নির্যাতন, হত্যা, গুম ও মানবাধিকার হরনের বিষয় অবহিত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের সরকারী বাহিনী কতৃক পোষাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকান্ড, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা, সাংবাদিক সাগর-রুনীর হত্যাকান্ডে সরকারের রহস্যজনক ভূমিকা এ সকল বিষয়ে তার উদ্বেগের কথা ব্যক্ত করেন। কংগ্রেসম্যান লোবিন্ডো বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি। বাংলাদেশ সরকারকে অবশ্যই মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক ষ্টান্ডার্ড মেনে চলতে হবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোষাক শিল্পের বিরাট বানিজ্য রয়েছে। শ্রমিক নেতা আমিনুল হত্যার নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তির বিধান না করা হলে বিষয়টি যুক্তরাষ্ট্রের আমদানীকারদের কাছে বিরাট প্রশ্নের সৃষ্টি হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি শুনানীর জন্য কংগ্রেসম্যান লোবিন্ডো সংশ্লিষ্ট কমিটিতে অবিলম্বে একটি পত্র লিখবেন বলে জানান। উল্লেখ্য ফ্রাঙ্ক লোবিন্ডো ১৯৯৫ সাল থেকে নিউ জার্সির বৃহত্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট হতে নির্বাচিত প্রভাবশালী ও প্রবীণ রিপাবলিক্যান কংগ্রেসম্যান। তিনি কংগ্রেসর গুরুত্বপূর্ন পার্মানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্স, আর্মড সাভিস কমিটি, ট্রান্সপোর্টেশন এন্ড ইনফ্রাসট্রাকচার কমিটির সদস্য। কংগ্রেসম্যান লোবিন্ডো বর্তমানে কোস্ট গার্ড ও মেরিটাইম উপকমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।যুক্তরাষ্ট্রের নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদের নেতৃত্বে প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউজার্সি বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন, নিউজার্সি যুবদল সাধারন সম্পাদক মোহাম্মেদ দিদার, বিএনপি নেতা মারুফ হোসেন ও নার্গিস সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন। বৈঠককালে নিউজার্সি বিএনপি ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর একটি ডকুমেন্ট হস্তান্তর করেন। পিবিসি নিউজ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests