Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ : মেরী জোবাইদার সমর্থনে এস্টোরিয়ায় নির্বাচনী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: August 29, 2025 | 11:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক  : এস্টোরিয়াবাসীর উদ্যোগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী পদে ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদার পক্ষে ২০ আগষ্ট বুধবার রাতে এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এমাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় এস্টোরিয়াবাসী ও কমিউনিটি অ্যাকটিভিস্ট সহ বাংলাদেশী কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মেরী জোবাইদা ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদে শুধু তার জন্য নির্বাচন করছেন না, বরং তিনি নির্বাচন করছেন কমিউনিটির সকল মানুষের জন্য। কমিউনিটির সবার শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে তিনি দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তাকে নির্বাচিত করার মাধ্যমে কমিউনিটির অধিকার নিশ্চিত করার জন্য বক্তারা উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদা বলেন, আমি নির্বাচনে এসেছি নিজের জন্য নায়, নির্বাচনে এসেছি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে। যারা এফোর্ট করতে অক্ষম, কমিউনিটির সেইসব মানুষের জন্য হাউজিং অ্যান্ড ফুড সিকিউরিটি, কোয়ালিটি এডুকেশন সহ সবার জন্য হেলথ ইন্সুরেন্স নিশ্চিত করার লক্ষ্যে আলবেনী সহ সবখানে আমার আন্দোলন অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কুইন্স ব্রিজের কমিউনিটি অ্যাকটিভিস্ট লিডার সুগা রে, লিডার স্টেফেনি চান্সে, ক্যামপেইন কমিউনিকেশন জেইমস করজো, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী ও হাজী আব্দুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন াব ইউএসএ’র সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব, সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য শামসুল ইসলাম, মোহাম্মদ হোসেন আহমেদ, মোহাম্মদ নুরুল হক, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউএসএ’র সভাপতি মাসুদুল হক সানু, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক নির্বাচন কমিশনার আবুল হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট তুষার ভূঁইয়া, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, শাহীন আজমল, সৈয়দ জিলাদ, এনাম উদ্দীন, মোহাম্মদ ওবায়দুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, মিজানুর রহমান, আব্দুল মতিন, তালুকদার হাসনাত, রফিক উল্লাহ, আব্দুল মোতালেব, আল আমিন জিলা, তাহেরা মিলু, আম্বিয়া অন্তরা, সাহালা তাহের, সাবিনা উর্বি, শারমীন আহমেদ, তাসলীম রহমান, ইমরানা চৌধুরী, সহ সর্বস্তরের এস্টোরিয়াবাসী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ