ব্রিটেন ভেঙ্গে যাচ্ছে!
ইংল্যান্ডের সঙ্গে ৩০৫ বছরের পুরনো ইউনিয়ন ভেঙে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রচারাভিযান শুরু করছে স্কটল্যান্ডের স্বাধীনতার সমর্থকরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে “ইয়েস স্কটল্যান্ড” নামের এ প্রচারাভিযান। স্কটল্যান্ডের ইতিহাসে এটাই হবে তৃণমূল পর্যায়ের বৃহত্তম আন্দোলন।
‘ইয়েস স্কটল্যান্ড’ আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর ২০১৪ সালের গণভোটে জেতার লক্ষ্যে প্রচারণা শুরু করছেন তারা। ২০১৬ সালের মধ্যে তারা পুরোপুরি স্বাধীন দেশ চান। আন্দোলনকারীদের অভিযোগ, লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট স্কটল্যান্ডের জাতীয় স্বার্থকে আমলে নেয় না।
“প্রথম এই ইস্যুটি একটি বাস্তব ভিত্তি পাচ্ছে। কারণ, এ বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হবে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনের এক মুখপাত্র। “বিষয়টি নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে মানুষ এখন অনেক বেশি সরব। স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে জনতার রায় আমাদের ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত,” বলেন তিনি।রয়টার্স /ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes