Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

সারাবিশ্বে ম্যালেরিয়ার ওষুধের এক-তৃতীয়াংশই নকল

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: May 26, 2012 | 5:28 PM

Details

যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলেছেন, ম্যালেরিয়ার বিস্তার রোধে সারা বিশ্বে যেসব ওষুধ ব্যবহার করা হয় সেগুলোর এক-তৃতীয়াংশই নকল। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ফোগারটি ইন্টারন্যাশনাল সেন্টারের ওই গবেষকরা বিশ্বের বিভিন্ন  দেশে ম্যালেরিয়া রোধ এবং এর চিকিত্সায় ব্যবহূত ওষুধের নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশে ম্যালেরিয়া রোধ ও আক্রান্তদের চিকিত্সায় ব্যবহূত সাত ধরনের ওষুধের দেড় হাজার নমুনা পরীক্ষা করে তারা বলেন, ভুয়া ট্যাবলেটের কারণে ম্যালেরিয়ার বিস্তার রোধ এবং এ রোগে আক্রান্তদের চিকিত্সায় যথাযথ ফল পাওয়া যাচ্ছে না। এ অঞ্চলে ব্যবহূত এসব ওষুধের ৩৬ শতাংশই ভুয়া। সাব-সাহারা আফ্রিকার ২১টি দেশে ব্যবহূত ম্যালেরিয়ার ওষুধের দুই হাজার পাঁচশ’র বেশি নমুনা পরীক্ষা করেও একই ধরনের ফল পাওয়া গেছে বলে তারা জানান।

মেডিকেল সাময়িকী ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে এক নিবন্ধে ফোগারটি ইন্টারন্যাশনাল সেন্টারের গাউরভিকা নায়ার বলেন, পরীক্ষায় যে ফল পাওয়া গেছে ম্যালেরিয়া রোধে ব্যবহূত ওষুধের প্রকৃত অবস্থা আরো খারাপ বলে ধারণা করা হচ্ছে। নকল ওষুধের বিষয়ে তিনি বলেন, “এর বেশিরভাগ ঘটনাই জানাজানি হয়নি, প্রকাশ হলেও তা যথাযথ সংস্থার নজরে আনা হয়নি অথবা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টিকে নিজেদের মধ্যে গোপন রেখেছেন।” মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর সাড়ে ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়। আফ্রিকার নারী ও শিশুরাই ম্যালেরিয়ার শিকার হন সবচেয়ে বেশি। বর্তমান বিশ্বে তিনশ’ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে উন্নত দেশগুলোতে ম্যালেরিয়া রোধী যেসব ওষুধ পাওয়া যায় সেগুলোর এক শতাংশেরও কম নকল হলেও বিশ্বব্যাপী নকল ওষুধের হার ১০ শতাংশ।রয়টার্স/ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ