Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: May 27, 2012 | 1:04 AM

 

ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার অন্তরঙ্গ সময়ের ব্যাপারে মুখ খুলেছেন। পিপলস’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিশেল ওবামা তাদের একান্ত অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছূ আনুষ্ঠানিকতার কথাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে মিশেল ওবামা প্রতিরাতে স্বামী হিসেবে ওবামার কর্তব্যপরায়ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, আলাদাভাবে তারা একে অপরকে কোন সময় দেন না। তবে  দৈনন্দিন বেশ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা একে অপরকে সময় দিয়ে থাকেন। পিপলস ম্যাগাজিনকে মিশেল বলেছেন, তিনি সাধারণত আর সবার চেয়ে বেশ আগেই ঘুমাতে চলে যান। এরপর ওবামা শোবার ঘরে গিয়ে লাইট বন্ধ করে স্ত্রীকে চুমো খান এবং নানা বিষয়ে কথা বলেন বলে মিশেল জানিয়েছেন। তিনি বলেছেন, রাতে শোবার ঘরে একান্ত সময় কাটানো ছাড়াও কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে তারা একসঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পান। মিশেল বলেছেন, তাদেরকে বেশ সময় অনুসরণ করে নিয়ম মেনে চলতে হয়। তাই সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই রাতের খাবার পর্ব শেষ করতে হয়। তিনি বলেন, প্রথম আধাঘণ্টা আমরা মেয়েদের সঙ্গে কথা বলি। এরপর মেয়েদের বিদায় জানিয়ে এক সঙ্গে কিছুটা সময় কাটাই। সাক্ষাৎকারে মিশেল ওবামা আরও বলেছেন, সাঁতারের পোশাক পরিহিত অবস্থায় তিনি কখনোই ক্যামেরাবন্দি হওয়ার আশা করেন না। তিনি বলেছেন, এটা আমার অন্যতম লক্ষ্য। আমি কখনোই সাঁতারের পোশাক পরে ক্যামেরাবন্দি হতে চাই না। তিনি আরও বলেছেন, অন্য আরও বেশ কিছু খেলাধুলার মতো সাঁতারেও তিনি খুব একটা পটু নন। তিনি বলেন, আমি ডুবে মরবো না। তবে কেউ কখনও আমাকে পুলে সাঁতার কাটা অবস্থায় দেখতে পাবে না। তবে জিম করার ক্ষেত্রে এখনও তিনি স্বামী ওবামাকে ছাড়িয়ে যেতে পারেন। তবে এখন আর তিনি কোন ধরনের খেলাধুলাতে অংশ নেন না বলে মিশেল জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, শারীরিক গঠনের বিচারে ওবামার চেয়ে তার অবস্থান এখনও বেশ ভাল রয়েছে। অবশ্য এখনও তিনি ওবামাকে বুকডন দেয়ার সংখ্যা নিয়ে ঠাট্টা করেন। তবে তারা কখনও বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন না বলে মিশেল উল্লেখ করেন। মিশেল ওবামা বলেন, জিমে শরীর চর্চা করার চেয়ে আমরা এখনও অনেকটা সময় কে কতটা শরীর চর্চা করছে সেটা নিয়ে আলোচনা করে কাটাই।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV