Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘যদি বিয়ের অনুষ্ঠানে মা থাকতেন’ -প্রিন্স উইলিয়াম ও হ্যারি

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: May 30, 2012 | 5:12 PM

মা ডায়ানার সঙ্গে ছোট্ট প্রিন্স উইলিয়াম (পেছনে) ও প্রিন্স হ্যারিমা ডায়ানার সঙ্গে ছোট্ট প্রিন্স উইলিয়াম (পেছনে) ও প্রিন্স হ্যারি II

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কৌতূহল ছিল তাঁর বিয়ের দিনটিকে ঘিরে। কিন্তু যাঁর বিয়ে তাঁর ভেতরে ছিল এক ধরনের শূন্যতা। মা প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে ছাড়া বিয়ের আসরে হাজির হওয়া ভীষণ কঠিন হয়ে পড়েছিল প্রিন্স উইলিয়ামের জন্য। রাজকীয় বিয়ের জাঁকজমক সব আয়োজনের মধ্যেও মায়ের অনুপস্থিতি ভীষণভাবে নাড়া দিচ্ছিল তাঁকে।
প্রিন্স উইলিয়ামের মতো তাঁর ছোট ভাই প্রিন্স হ্যারির কাছেও ভাইয়ের বিয়ের আয়োজনে তাঁদের মা ডায়ানার অনুপস্থিতির বিষয়টি মেনে নেওয়া কষ্টকর ছিল। তাঁর বিশ্বাস, যদি বিয়ের অনুষ্ঠানে মা ডায়ানা উপস্থিত থাকতেন, তাহলে সম্ভবত সবচেয়ে সুন্দর দেখাত তাঁর মাকেই।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে দুই ভাইয়ের এই সাক্ষাৎকার নেওয়া হয়। জুন মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তীর উৎসব উদ্যাপন করা হবে।
প্রিন্স উইলিয়াম বলেন, ‘কেটের (উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন) সঙ্গে মায়ের কোনো দিনই দেখা হওয়ার সুযোগ ঘটবে না, এটা আমার জীবনের একটি বেদনাদায়ক ঘটনা।’
১৯৯৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ডায়ানার মৃত্যুর সময় উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর আর হ্যারির ১২ বছর।
প্রিন্স উইলিয়াম বিয়ে করেন ২০১১ সালের এপ্রিল মাসে। উইলিয়ামের বিশ্বাস, যদি তাঁর মা বেঁচে থাকতেন, তবে বিয়ের দিনটিতে তিনিই সবচেয়ে বেশি আনন্দ করতেন। বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই তাঁর দুই ছেলেকে নিয়েও গর্ব করতেন বলে মনে করেন উইলিয়াম।
স্ত্রী কেটকে নিয়ে ভবিষ্যতে সুন্দর একটি সংসার গড়ার স্বপ্ন দেখেন উইলিয়াম। সন্তানের বাবা হওয়ার ব্যাপারেও তাঁর তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তবে সাক্ষাৎকারে বাবা হতে চলেছেন, এ-সংক্রান্ত কোনো সুসংবাদ প্রকাশ করতে চাননি।
দুই ভাই এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কেও কথা বলেছেন। অন্য আর দশজন সাধারণ দাদির মতোই নাতিদের বিষয়ে যথেষ্ট আগ্রহী যুক্তরাজ্যের রানি। দ্য টেলিগ্রাফ।
প্রিন্স হ্যারি বলেন, ‘দাদি সত্যিকার অর্থেই ভীষণ অনাড়ম্বর এবং খুব শান্তপ্রকৃতির। আমাদের ব্যাপারে প্রচণ্ড আগ্রহী তিনি। জীবন কেমন কাটছে, তা সব সময় জানতে চান তিনি। আমাদের চাকরির খোঁজখবর নেন। এমনকি আমরা যেসব দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেগুলো সম্পর্কে জানতে চান তিনি।’ বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV