নিউইয়র্কে বাংলাদেশ ‘ল সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ ‘ল সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর রোববার জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্তোরাঁয় প্রধান নিবার্চন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠিত হয়।
নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান হিমেল, ব্যারিস্টার মিজান চৌধুরী প্রমুখ।
এর আগে, গত ১৩ ডিসেম্বর সংগঠনটির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি ব্যারিস্টার আকমাম খান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সাধারল সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সাবু ও মো. নুরুল করীম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ও অফিস সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, সদস্য : অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট সাব্বির আহমদ মাসার,পর্ণা ইয়াসমীন, অ্যাডভোকেট কাজী এম জুয়েল ও অ্যাডভোকেট মো. হাসনাত কবির ফাহিম।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women

