এক নারীর পশ্চাদ্দেশে চাপ দেয়া ও চিমটি কাটায় ১৫ বছরের জেল!

ডেস্ক: দুবাইতে এক নারীর পশ্চাদ্দেশে চাপ দেয়া ও চিমটি কাটার অভিযোগে ১৫ বছর সাজার মুখোমুখি হয়েছেন এক বৃটিশ। তবে স্টিভেন শেরিফ নামের ওই বৃটিশ দাবি করেছেন তিনি স্বেচ্ছায় এটি করেননি। অন্ধের মতো কিছু খুঁজতে গিয়ে ওই নারীর পশ্চাদ্দেশে চাপ পড়ে যায় ভুলে। ২৩ বছর বয়সী ওই নারী দাবি করেন ফেব্রুয়ারি মাসে একবারে কেউ একজন তার পশ্চাদ্দেশে চাপ দেয় ও তার দু’পায়ের মাঝে হাত ঢুকিয়ে দিয়েছিল। তিনি তার বয়ফ্রেন্ডকে বললে তার বয়ফ্রেন্ড স্টিভেনকে আঘাত করে, লাথি মেরে বাইরে নিয়ে আসে। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেন। কিন্তু মুসলিম দেশ আমিরাতের পুলিশ স্টিভেনের বিরুদ্ধে মাতাল হওয়া ও যৌন হয়রানির অভিযোগ আনে। বেলফাস্টে জন্ম নেয়া স্টিভেন বলেছেন, আইনজীবী তাকে বলেছে দোষী সাব্যস্ত হলে তিনি ৩ থেকে ১৫ বছরের সাজা পেতে পারেন। তবে নিজের মাতাল হওয়ার কথা স্বীকার করলেও স্টিভেন বলেছেন, যত নেশাগ্রস্তই হন তিনি কখনও এমন আচরণ করেননি। সাত বছর ধরে আমিরাতে বসবাসকারী বিবাহিত ব্যবসায়ী স্টিভেনকে ৫ই জুন বিচারের মুখোমুখি হতে হবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests