হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসের ক্ষতির জন্য দায়ী মা ডিনা লোহান!

হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসে লোহানের বখে যাওয়া আর তাঁর জীবন ধ্বংসের জন্য তাঁর মা ডিনা লোহানকে দুষলেন লিন্ডসের বাবা মাইকেল লোহান।
এ প্রসঙ্গে মাইকেলের উদ্ধৃতি দিয়ে রাডার অনলাইন জানিয়েছে, ‘আমার সন্তানদের সাফল্যের পেছনে ডিনার কোনো ভূমিকা নেই। বিশেষ করে লিন্ডসের ক্ষেত্রে আমি জোর গলায় বলতে পারি, সম্পূর্ণ নিজের চেষ্টায় সে আজকের এ অবস্থানে এসেছে। আমার সন্তানদের মধ্যে লিন্ডসেই সবচেয়ে প্রতিভাবান। অথচ নিজের মেয়ে হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে ডিনা যা করেছে তা কেউ কল্পনাও করতে পারবে না।’
মাইকেল আরও বলেছেন, ‘লিন্ডসেকে সে কেবল ব্যবহারই করছে না, তার সম্পর্কে অমার্জিত সব কথাবার্তাও বলে বেড়াচ্ছে ডিনা।’
মাইকেল আরও বলেন, ‘এসব বন্ধ না করলে অচিরেই সব সত্য বেরিয়ে আসবে এবং প্রমাণিত হবে। আমার সঙ্গে বিচ্ছেদের পর থেকে সন্তানদের সঙ্গে আমার মধ্যে বিশাল একটি দেয়াল দাঁড় করিয়েছে ডিনা। আমার সম্পর্কে একের পর এক মিথ্যে বলে তাদের কান ভারী করেছে। আমার সন্তানদের জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে।’
অবশ্য এ প্রসঙ্গে ডিনা লোহানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং