বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপনের খবর নাকচ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার
মানবজমিন : বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি স্থাপনের খবর নাকচ করে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরে এ ধরনের কোন আলোচনা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সকালে রাজধানীর আমেরিকান সেন্টারে এক সনদ বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। মজিনা বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতামুলক কর্মকাণ্ড এবং প্রশিক্ষণ জোরদার হচ্ছে। রাষ্ট্রদূত বলেন, ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত খবরটি আমি দেখেছি। এতে বলা হয়েছে, চট্টগ্রামের কাছে মার্কিন সপ্তম নৌবহর ঘাঁটি স্থাপনের কথা। কিন্তু এ ধরনের কোন আলোচনা বা পরিকল্পনা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে পুরো সময়ই আমি তার সঙ্গে ছিলাম। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার কোন পর্যায়েই নৌঘাঁটি স্থাপন বা এ সংক্রান্ত কোন আলোচনা হয়নি। সপ্তম নৌবহর বা এ ধরনের কোন শব্দও উচ্চারণ করা হয়নি। বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর পুলিশের হামলা, খুন ও নির্যাতনের বিষয়ে মজিনা বলেন, এসব বিষয়ে দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং