Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

স্কুলছাত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ওবামার চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: June 3, 2012 | 11:16 AM

 

‘মি. আকেরমান, স্কুলছাত্র টেলরকে ক্ষমা করুন। সে আমার সঙ্গেই ছিল। বারাক ওবামা।’ মার্কিন প্রেসিডেন্টের প্যাডে এবং মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দকৃত কলম দিয়ে এই নোটটি লিখে মিনেসোটার স্কুলের ১১ বছর বয়সী ছাত্র টেলর সালিভানকে দেন ওবামা। বাবার সঙ্গে গত ১ জুন গোল্ডভ্যালির হানিওয়েল প্লান্টে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ শুনতে যায় টেলর। এ জন্য স্কুলে যেতে পারেনি সে। কিন্তু স্কুলের শিক্ষককে কী জবাব দেবে? এ নিয়েই চিন্তিত ছিল টেলর। ছোট্ট এই ছেলেটির চিন্তা দূর করে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই। ক্লাস ফাঁকি দেওয়ার জন্য স্কুলে যাতে বকা না খেতে হয়, সে জন্য ছেলেটিকে মার্কিন প্রেসিডেন্টের প্যাডে ছোট্ট একটি চিঠি লিখে দেন ওবামা। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট যখন পাশে এসে দাঁড়িয়েছেন, তখন আর স্কুলের শিক্ষককে ভয় কী টেলরের। তাই মহানিশ্চিত সে।

 হাফিংটন পোস্ট ও নাইন নিউজে প্রকাশিত এক রিপোর্টে টেলর বলে, আমি একেবারে ভিআইপি আসনে সামনের সারিতে বসেছিলাম। ভাষণের পরে বারাক ওবামার সঙ্গে হাতও মেলায় টেলর। টেলর বলে, প্রেসিডেন্ট ওবামাকে দেখে আমি বলি, এই যে প্রেসিডেন্ট। এরপরে ওবামা আমাকে প্রশ্ন করা শুরু করেন এবং বলেন, তোমাকে তো স্কুল থেকে বের করে দেবে।’ এরপরই মার্কিন প্রেসিডেন্টের প্যাডে টেলরকে ক্ষমা করার জন্য স্কুলের প্রধান শিক্ষককে একটি নোট লেখেন বারাক ওবামা। টেলর বলে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। তিনি আমার পক্ষ নিয়ে নোট লিখছেন। তাই এখন আমি নিরাপদ। স্কুল খোলামাত্র আগামীকাল  সোমবার স্কুল কর্তৃপক্ষকে চিঠিটি দেবে টেলর।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV