বিল গেটসের নতুন মিশন টয়লেটের বিকল্প,পরিবেশ দূষণ হবে না
ডেস্ক: নতুন এমন এক ধরনের টয়লেট আবিষ্কার করতে চান মাইক্রোসফটের মালিক বিল গেটস যাতে জনপ্রতি দৈনিক ৫ সেন্ট ব্যয় হবে। এতে ফ্লাশ করে পানির অপচয় করতে হবে না। পরিবেশ দূষণ হবে না। এর গন্ধ হবে বর্তমান টয়লেটগুলোর চেয়ে তুলনামূলক ভাল। এটাই সর্বশেষ মিশন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। তার মতে, গত ২০০ বছরে টয়লেটের ক্ষেত্রে কোন নতুন আবিষ্কার আসেনি। যাতে করে অনেক জীবন রক্ষা করা সম্ভব হবে। এদিকে বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন জানিয়েছে, এখনও ভারতের দুই কোটি ৬০ লাখ মানুষ নিরাপদ ও স্বল্প ব্যয়ের টয়লেট সুবিধা পাচ্ছে না। এ খবর দিয়ে টিএনএন জানায়, বিল গেটস বৃহস্পতিবার বলেছেন বর্তমানে সবচেয়ে ভাল টয়লেট হলো ফ্লাশ টয়লেট। যার সব কিছু খুবই খারাপ। আমার সর্বশেষ স্বপ্ন হলো এমন টয়লেট আবিষ্কার। যেটা হবে ফ্লাশ ব্যবস্থাবিহীন। এতে থাকবে স্বাস্থ্যকর সবকিছু। অপচয় হবে না পানি। পরিবেশও হবে বর্তমানগুলোর চেয়ে ভাল। গেটস বলেন, তিনি আশা করেন বিশ্বের সেরা স্যানিটেশন বিশেষজ্ঞরা টয়লেটের নতুন ধরন আগস্টের মধ্যে তুলে ধরবেন। সমপ্রতি গেটস বিশ্বের ২২টি বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করেছিলেন, স্বাস্থ্যকর, পানিবিহীন ও স্বল্প ব্যয়ের টয়লেট আবিষ্কার করার জন্য। যেটা হবে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য। এতে আটটি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবনের জন্য পুরস্কৃত হয়। গেটস জানান, ভারতের ৪৪ ভাগেরও বেশি মানুষ খোলা টয়লেট বা জঙ্গল ব্যবহার করে। এই সংখ্যা গ্রামে ৬৯ ভাগ ও শহরে ১৮ ভাগ। যারা অনিরাপদ ও অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করে থাকে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং