Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে “মেন্টর পাওয়ার ভিলেজ” এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: February 18, 2026 | 10:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মেন্টর পাওয়ার ভিলেজ এর প্রথম বর্ষপূর্তি এবং এক্সিকিউটিভ কমিটির সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের মেন্টর পাওয়ার ভিলেজ এর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠান থেকে নানামুখি সৃষ্টিশীল কর্মসূচির মাধ্যমে কমিউনিটির উন্নয়নে আরো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্ল্যেখ্য, নন প্রফিট অর্গানাইজেশন মেন্টর পাওয়ার ভিলেজ, আধুনিক, সময়োপযোগী বহুমাত্রিক কর্মসূচির মাধ্যমে তরুণসমাজকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য ক্ষমতায়ন করে; শারীরিক সুস্থতা, মানসিক স্থিতিস্থাপকতা এবং ক্যারিয়ার নির্দেশিকা প্রদান করে চলেছে। পাশাপাশি এডাল্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য নানামুখি সৃষ্টিশীল প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছে মেন্টর পাওয়ার ভিলেজ।
প্রথম বর্ষপূর্তি এবং এক্সিকিউটিভ কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার স্বাতী চক্রবর্তী, বোর্ড মেম্বারদ্বয় ড. মহাতপা পালিত, ড. লুন্ঠিতা ডাথলি, এবং নিউইয়র্ক সদর দপ্তরের সদস্যবৃন্দ যথাক্রমে মিডিয়া ব্যক্তিত্ব দিমা নেফারতিতি, অধ্যাপক ড. স্মিতা গুহ, চিকিৎসক ব্রততী মজুমদার, উপদেষ্টা রাম চক্রবর্তী, পিস এক্টিভিস্ট যামিনি ইয়ং এবং তরুণ উদ্যোক্তা সোহম চক্রবর্তী।

ইঞ্জিনিয়ার স্বাতী চক্রবর্তী জানান, “গত এক বছরে মেন্টর পাওয়ার ভিলেজ এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিলো নিউইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়, বিএমসিসি কলেজ সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “ওয়ার্ল্ড ইয়োগা ডে” উপলক্ষ্যে ইয়োগা কার্যক্রম পরিচালনা, সেন্ট্রাল পার্কে সমন্বিত ইয়োগা কার্যক্রম ইভেন্টে অংশ নেয়া, এবং একাধিক সেল্ফ ডেভেলপমেন্ট, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা পরিচালনা করা। মেন্টর পাওয়ার ভিলেজে অভিজ্ঞ উপদেষ্টা এবং পরামর্শদাতাদের একটি নেটওয়ার্ক রয়েছে যারা বিভিন্ন ধরণের পরিষেবার মাধ্যমে ব্যক্তিগত অথবা গোষ্ঠী হিসাবে মেন্টরশীপ প্রদান করেন।”
নারী উদ্যোক্তা স্বাতী চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত সভায় প্রতিষ্ঠানটির গত এক বছরের সফল কার্যক্রমের উপরে আলোকপাত করা হয়। এরপরে বোর্ড মেম্বার এবং সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং কমিউনিটির জন্য নানাবিধ উন্নয়ন মূলক ইভেন্ট এর রুপরেখা প্রণয়ন করা হয়। সভার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ক্লিভল্যান্ডের বর্ষিয়ান মেন্টর রবার্ট মিলার, নর্থ ক্যারোলাইনার ড. দেবী চৌধুরী এবং বাংলাদেশের মা ফাউন্ডেশন কে যারা শুরু থেকে মেন্টর পাওয়ার ভিলেজ এর অভিযাত্রায় মূল্যবান পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করেছে। এসময় অন্য স্টেটের সদস্যদের মধ্যে নর্থ ক্যারোলাইনা থেকে সুগতা দাস মজুমদার এবং ভার্জিনিয়া থেকে সায়ন্তী দত্ত প্রতিষ্ঠানটির বর্ষপূর্তিতে অনলাইনে শুভেচ্ছা জানান। মেন্টর পাওয়ার ভিলেজ এর দ্বিতীয় বছরের পথচলা আরও উন্নয়নমূলক হবে, এমন প্রত্যয়ে শেষ হয় প্রথম বর্ষপূর্তি উদযাপন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ