নিউইয়র্কে ৩ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বানের খাদ্যসামগ্রী বিতরণ এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৩ শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ‘এনথ্যাম ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অফ দ্য ব্লু ক্রস এসোসিয়েশন’ এবং মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা -মুনা’র সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এস্টোরিয়ার থার্টি সিক্স এভিনিউ ও টুয়েন্টি নাইন স্ট্রীটে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ আয়োজনে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর নির্বাচনে সাবেক অ্যাসেম্বলী মেম্বার পদ মেরী জোবাইদা, এন্থম এসোসিয়েশনের-এর আউটরীচ ম্যানেজার উইন্ডি ডমিংগেজ, এনওয়াপিডির ১১৪ প্রিসিঙ্কট এর কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার রোজমেরী ওয়্যানজার, অ্যাপোলো ইন্সুরেন্স ব্রোকারেজের প্রেসিডেন্ট শমসের আলী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সালেহ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য আল আমিন, রুবেল আহমদ, কাজী মরিয়ম, ইকবাল কবির, পারভিন আক্তার, রাহেলা পারভিন, আব্দুল খালিক প্রমুখ।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন জানান, পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৩ শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোসাইটি।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion