নিউইয়র্কে মেয়র মামদানির ৯.৫০% প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে ব্রঙ্কসে প্রতিবাদ
Screenshot
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির বড় বাজেট ঘাটতি পূরণে প্রপার্টি ট্যাক্স প্রায় ৯.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ব্যয়বহুল এ সিটিতে নবনির্বাচিত মেয়র মামদানির ৯.৫% প্রোপার্টি ট্যাক্স বাড়ানোর ঘোষণার প্রতিবাদ উঠেছে সিটিব্যাপী। এর প্রতিবাদে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজারএভিনিউতে গত ১৯ ফেব্রুয়ারি ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা।

ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখান করে বক্তব্য রাখেন ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড চেয়ারম্যান ও কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, জামাল হোসেন, এ ইসলাম মামুন, মোঃ আলাউদ্দীন, জামাল আহমেদ, জামাল চেয়ারম্যান ও জহিরুল ইসলাম।
কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার ফেস্টুন হাতে নিয়ে বলেন, এমনিতেই যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটের তুলনায় নিউইয়র্কারদের বেশি ট্যাক্স প্রদান হয়। স্টেট ও ফেডারেলের বাইরে সিটিতে বসবাসের জন্য অতিরিক্ত সিটি ট্যাক্স দিতে হয়।
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান