Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বিশাল ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: February 28, 2026 | 11:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র দোয়া ও ইফতার মাহফিল। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ের এ ইফতার মাহফিল। ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করা আর চট্টলাবাসীর সামগ্রিক কল্যাণের আহবানে দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
কম্যুনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বিশাল এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য কামাল হোসেন মিঠু। এ সময় মঞ্চে আরো ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রহিম, সাবেক সভাপতি কাজী আজম, বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. শামসুল আলম চৌধুরী, সিপিএ সারোয়ার চৌধুরী, তারিকুল হায়দার চৌধুরী, আবুল হাসেম, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবারের মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব আকতার হোসেন, প্রধান সমন্বয়কারি মো. ইছা, যুগ্ম আহবায়ক চৌধুরী আজিজ সোহেল, সমন্বয়কারি মো. মহিমউদ্দিন, যুগ্ম সদস্য-সচিব জাবের শফির তত্বাবধানে সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. আলী নূর, হাজী মো. টি আলম, মোহাম্মদ কলিম উল্লাহ মো. শফিকুল আলম, মো. তানিম মহসিন, অজয় পি তালুকদার, ইমরুল কায়সার, মো. এ চৌধুরী, মো. নাসির চৌধুরী, পল্লব রায়, মোহাম্মদ সেলিম, এনাম চৌধুরী, সাহাবুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
উল্লেখ্য, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ব্রুকলীনে চট্টলা ভবনে, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া প্রভৃতি স্থানে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ