মৌলভীবাজার ডিষ্ট্রিক এসোসিয়েশনের বর্ণাট্য অভিষেক
গত ৩ জুন এষ্টোরিয়ার ৩৬ এভিনিউস্থ ক্লাব সনমে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্কের নব-নির্বাচিত কার্যকরী পরিষদ (২০১২-২০১৪) শপথ গ্রহণ, অভিষেক সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন পর্বের এ অনুষ্ঠানে মৌলভীবাজার বাসীসহ প্রবাসীদের সরব উপস্থিতি ও হল ভর্তি দর্শক শ্রোতার মুহুর মুহুর করতালী অনুষ্ঠানকে ভিন্নমাত্রার আলোকিত করে তুলে। সেই সাথে আয়োজকদের দক্ষতা ও সফলতা ফুটে উঠে অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথম পর্বে এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান খানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সদস্য জননেতা এম. এম. শাহীন।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন নেন বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান আবু সুফিয়ান আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, উপদেষ্টা সদস্য নোমান খান, কয়সর আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাভেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মৌলভীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল মুসাব্বির, সাবেক উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন বটল, অনুষ্ঠানের আহ্বায়ক ফজলু মিয়া।
সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন খায়রুজ্জামান চৌধুরী এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতপর নব-নির্বাচিত সভাপতি সৈয়দ জুবায়ের আলীকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম. এ. কাইয়ুম। অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি সৈয়দ জুবায়ের আলী। যারা শপথ বাক্য পাঠ করলেন তারা হচ্ছেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ফজলু মিয়াসহ সভাপতি আব্দুল সাইদ হামজা, সাধারণ সম্পাদক শাহান খান। যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন জালাল।
কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুর রহমান সুয়েব, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক রজব আলী, ক্রীড়া সম্পাদক এমদাদুর রহমান তরপদার, মহিলা সম্পাদিকা হাফিজা বেগম, সদস্য সোহান আহমদ টুটুল। আজম এইচ চৌধুরী সায়েব, গিয়াসউদ্দীন, মোঃ মাশুক মিয়া, আনোয়ারুল হক চৌধুরী পারেক, আলমউদ্দিন, মোঃ আব্দুল মুহাইমিন। প্রচার সম্পাদক রুহেল আহমদ বাংলাদেশে থাকায় তার শপথ গ্রহণ পরবর্তিতে করানো হবে।
অত্যন্ত দক্ষতা ও সচ্ছতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় এসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ৭ সদস্যকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। যারা ক্রেস্ট পেলেন তারা হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম.এ. কাইয়ুম, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল জব্বার, মোফাচ্ছির জামান আরশাদ, মিয়া মোহাম্মদ আবজাল, শাহ রকিব আলী, মামুনুর রশিদ শিপু, ইকবাল হোসেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নব-নির্বাচিত সকল কর্মকর্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম। তিনি তার বক্তব্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে সকলের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আশাবাদী দক্ষ থেকে এসোসিয়েশনকে তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে।
প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, সারে তিন বছরের কার্যকালে এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি বলেন, আমার বলতে দ্বিধা নেই সাড়ে তিন বছরের কার্যকালে এসোসিয়েশনের যেটুকু সফলতা তা আপনাদের আর সকল ব্যর্থতা আমার নিজের। বিগতদিনে যারা নিরলস শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে কাজ করে এসোসিয়েশনকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন আমি তাদের সকলকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠ সুন্দর নির্বাচন পরিচালনা করায় তিনি নির্বাচন কমিশনের সকল সদস্যকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করায় মৌলভীবাজার জেলাবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনটি সুষ্ঠ ভাবে এবং সকলের প্রত্যাশা অনুযায়ী পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে পরিচালনা করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাহান খান। প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন আবু সুফিয়ান আহমেদ, আব্দুল মুসাব্বির এ ছাড়াও আরো আরো অনেকে বক্তব্য দেওয়ার কথা থাকলেও সময়ের সল্পতার জন্য সুযোগ মিলেনী।
প্রধান অতিথি এম. এম. শাহীন তার বক্তব্যে বলেন, মৌলভীবাজর ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন প্রবাসের একটি সুসংগঠিত সংগঠন, আমার নিজস্ব জেলার এই এসোসিয়েশনের অনুষ্ঠানে এসে সবার সাথে মিলিত হতে পেরে নিজেকে গর্ভিত মনে করছি। তিনি বলেন আমি যখন কুলাউড়া থেকে সংসদ সদস্য হিসেবে নির্বচিত হই তখন দলীয় কোন প্রতিক ছাড়াই নির্বাচিত হয়ে ছিলাম কারণ একজন প্রবাসী হিসেবে সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আমি সংসদে প্রবাসীদের পক্ষে সবসময় সোচ্চার ভ’মিকা রেখেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদের পক্ষে সংসদে কথা বলবো।
অন্যান্য বক্তারা বলেন, আমরা সংগঠনটি নিয়ে গর্বিত, ভবিষ্যতে এই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে দেখতে চাই। এবার যারা দায়িত্বে এসেছেন তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে মৌলভীবাজার জেলার কল্যাণে কাজ করে যাবেন এবং আমাদের মর্যাদাকে আরো সমুন্নত করবেন, এই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানের ৩য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাইনুর রহমান সোয়েব। সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী শশী ও পুলক এবং স্থানীয় শিল্পী জিল্লু, অপুরহমান ও তার দল। মধ্যরাত পর্যন্ত হলভর্তি দর্শক শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন। রাত ১২টায় তিপ্তির ঢেকুর নিয়ে সবাই ঘরে ফিরেন। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলাবাসী সহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহন করেন। তাদের মধ্যে রয়েছেন কুলাউড়া এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মুকিত, সম্পাদক রাশেদুল মন্নান চৌধুরী হেসাম, তানভিন নোমান, সাহেদ আহমেদ ও লিটন।
মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট স্পোর্স্ট কাউন্সিলের ভার প্রাপ্ত সভাপতি আজম এইচ চৌধুরী সায়ের, সম্পাদক জাকির আহমেদ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বেগ, সম্পাদক ফজল খান, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকো, জাতীয় পার্টিও সহ সভাপতি আব্দুর রহমান, বড়লেখা জুড়ি সমিতির আব্দুল করিম, আজম চৌধুরী, নিউজার্সী প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের নির্বাচিত কমিশনার আবুল হোসেন সুরমান, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক জি এস সৈয়দ জুয়েল, কুলাউড়া স্পোর্ষ্ট কাউন্সিলের সভাপতি আলতাব হোসেন, সম্পাদক কয়সার রশিদ, এছারাও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টির সাইদুর রব, উপদেষ্টা সদস্য চৌধুরী সালেহ, হারুন আহমেদ প্রমুখ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








