Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: March 3, 2026 | 10:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস ১ মার্চ আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিলের । প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করতে গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন,  দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজকের দিনে আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়। মানুষ যেন সন্তুষ্ট হয়, সেটাই আমার মূল উদ্দেশ্য।
বেলায়েত হোসাইন বেলাল আরও জানান, বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। এটি প্রমাণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় নিরানব্বই শতাংশের দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে, তবুও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে, যারা ছাড়া আমাদের সফলতা সম্ভব হতো না।
ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসীরা জানান, বাংলা ট্রাভেলস আমাদের জন্য শুধুই একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং এটি একটি পরিবার। তাদের সার্ভিস অত্যন্ত মানসম্মত এবং সব সময় গ্রাহকদের সুবিধাকে প্রাধান্য দেয়। আমরা অনেক দেশে ভ্রমণ করেছি, কিন্তু বাংলা ট্রাভেলসের টিকিট বুকিং এবং সার্ভিসের মান সত্যিই অনন্য। এখানে সবকিছুই প্রায় নিখুঁতভাবে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উন্নতি করছে। দিন-দিন তারা তাদের সার্ভিস এবং কার্যক্রমকে আরও প্রফেশনাল এবং গ্রাহক-কেন্দ্রিক করে তুলছে। অনুষ্ঠানে বাংলা ট্রাভেলসের কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV